আবাহনীকে হারিয়ে লিগ জমিয়ে তুললো মেরিনার্স 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৪, ১৯:৩২আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৯:৩২

আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সঙ্গে ড্র করেছিল আবাহনী লিমিটেড। আজ প্রথম পর্বের শেষ ম্যাচেও তাদের ফল সুখকর হয়নি। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে লিগ জমিয়ে তুলেছে মেরিনার ইয়াংস ক্লাব। 

বুধবার মওলানা ভাসানী স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে লিগে প্রথম হারের স্বাদ পেয়েছে আবাহনী। আর মেরিনার্স জেতায় লিগ গেছে জমে। 

আবাহনী-মেরিনার্স ম্যাচের মধ্য দিয়ে লিগের প্রথম পর্বের সমাপ্তি হয়েছে। ১০ ম্যাচ শেষে ৮ জয়, ১ ড্র ও ১ হারে আবাহনীর সংগ্রহ ২৫ পয়েন্ট। টেবিলের দুই নম্বরে অবস্থান দলটির। সমান সংখ্যক ম্যাচে ৭ জয় ২ হার ও ১ ড্র‍য়ে মেরিনার্সের সংগ্রহ ২২ পয়েন্ট। টেবিলের চার নম্বরে অবস্থান দলটির। ১০ খেলায় ৮ জয় এবং ২ ড্র‍য়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল মোহামেডান। ১০ খেলায় ৮ জয় ১ ড্র এবং ১ হারে ঊষার সংগ্রহ আবাহনীর সমান ২৫ পয়েন্ট। তবে গোল গড়ে আবাহনীর চেয়ে পিছিয়ে থাকায় ৩ নম্বরে অবস্থান ঊষার।

আজ ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। ২০ মিনিটে মাঈনুল ইসলাম কৌশিকের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স। পরের মিনিটে সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে ব্যবধান দ্বিগুণ করে মেরিনার্স। তৃতীয় কোয়ার্টারে সমানতালে লড়েও গোল আদায় কর‍তে পারিনি কোনও দল। এই কোয়ার্টারে আবাহনী পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি। তবে ৪৯ মিনিটে পুস্কর খীসা মিমোর গোলে ব্যবধান কমিয়ে আনে আবাহনী। শেষ সময় পর্যন্ত আকাশী-নীল জার্সি ধারিরা চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম