জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৪, ১৮:১৪আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৮:৪৯

তিন হলুদ কার্ডের কারণে দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি নেই।  তাকে ম্যাচে পাওয়ার জন্য আগেই আবেদন করে রেখেছিলেন ক্লাব কর্মকর্তারা। কিন্তু হকি ফেডারেশন তাদের আবেদনে সাড়া দেয়নি। তাই অঘোষিত ফাইনালে আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামা নিয়ে সংশয় থাকলেও তা উবে গেছে। ‘বৃহত্তর স্বার্থ’ চিন্তা করে মোহামেডান মাঠে খেলতে নামছে। ক্লাবটির ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশিদ স্বাক্ষরিত চিঠিতে এমনই তথ্য দেওয়া হয়েছে। 

তবে পাশাপাশি আজকের ম্যাচে সবকিছু নিরপেক্ষ না হলে পরবর্তিতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার দিকে যাবে ক্লাব কর্তৃপক্ষ- এমন হুমকিও দিয়ে রেখেছে। এরই মধ্যে গোপিনাথনের দল টার্ফে অনুশীলনও করছে।

এই ম্যাচের আগে মোহামেডানের ১৪ ম্যাচে সংগ্রহ ৩৫ পয়েন্ট। আবাহনীর ৩৪ ও মেরিনার্সের সংগ্রহ ৩৭। দ্বিতীয় ম্যাচে আবাহনী যদি মোহামেডানকে হারায় তাহলে আকাশী-হলুদদের সংগ্রহও হবে ৩৭। সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী প্লে-অফ ম্যাচের মাধ্যমে শিরোপা নির্ধারিত হওয়ার কথা। আর যদি মোহামেডান জেতে, তাহলে তারাই হবে চ্যাম্পিয়ন। আর মোহামেডান-আবাহনী ম্যাচটা ড্র হলে শিরোপা থেকে যাবে মেরিনার্সের ঘরে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক