বুধবার শুরু স্বাধীনতা দিবস হকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৬, ১৮:১৩আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৮:১৩

বুধবার শুরু স্বাধীনতা দিবস হকি ফ্যাশন হাউজ অঞ্জন'স এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে ছয়টি ক্লাব নিয়ে কাল বুধবার থেকে মাঠে গড়াচ্ছে স্বাধীনতা দিবস হকি। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের প্রথম দিনে মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ। টুর্নামেন্ট শেষ হবে ১৪ই মার্চ। 

স্বাধীনতা দিবস হকির ১৬তম এই আসরে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। 'ক' গ্রুপে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিকেএসপি ও অ্যাজাক্স এসসি। 'খ' গ্রুপের দলগুলো হলো: বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ। ২০১৩ সালে অনুষ্ঠিত সর্বশেষ আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ সেনাবাহিনী।

হকি ফেডারেশনে আজ এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে প্রচার মাধ্যমকে অবহিত করেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনভির আদিল খান। এ সময় আরও উপস্থিত ছিলেন অঞ্জন'স এর হেড অব মার্কেটিং মাহিন আহমেদ মোজাম্মেল ও আরেক যুগ্ম সম্পাদক ইউসুফ আলী।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান