ইন্দোনেশিয়াকে ৭ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৪, ১৮:৩১আপডেট : ২০ জুন ২০২৪, ১৮:৩১

এএইচএফ জুনিয়রদের আসরে বাংলাদেশের জয়রথ চলছেই। ছেলেদের হকির এই টুর্নামেন্টে টানা চতুর্থ ম্যাচ জিতেছে লাল-সবুজ দল। আজ  বৃহস্পতিবার সিঙ্গাপুরের টার্ফে বাংলাদেশ ৭-০ গোলে ইন্দোনেশিয়াকে বিধ্বস্ত করে  'এ' গ্রুপে সেরা হয়ে সেমিফাইনালে খেলবে।

বাংলাদেশের সামনে ইন্দোনেশিয়া কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। মোহাম্মদ আব্দুল্লাহ আক্রমণ থেকে ৩ মিনিটে প্রথম গোলের খাতা উন্মুক্ত করেন। এছাড়া ৫৪ মিনিটে আব্দুল্লাহর স্টিক থেকে এসেছে আরও একটি গোল। এর আগে শামীম মেহরাব হাসান ৭,আমিরুল ইসলাম ৯, দ্বীন ইসলাম ১৩ ও মোহাম্মদ জীবন ৩২ মিনিটে গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। খেলার শেষ মিনিটে অর্থাৎ ৬০ মিনিটে মোহাম্মদ ইসলাম সপ্তম গোল করে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

২২ জুন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ 'বি' গ্রুপ রানার্সআপ চাইনিজ  তাইপে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস