প্রথমবারের মতো এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৪, ১২:৩৭আপডেট : ২২ জুন ২০২৪, ১২:৫৫

প্রথমবারের মতো মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকির চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ শনিবার ইন্দোনেশিয়াকে ১০–১ গোলে বিধ্বস্ত করে চতুর্থ জয়ে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছেন অর্পিতা- সারিকারা। 

১০ গোলের মধ্যে অর্পিতা পালের স্টিক থেকে এসেছে তিনটি। আইরিন রিয়া ও কনা আক্তার দুটি করে গোল করেছেন। এছাড়াও নাদিরা, লিমা ও সানজিদা একটি করে গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

সিঙ্গাপুরে অনূর্ধ্ব-২১ হকিতে মেয়েদের বিভাগে ৭ দলের মধ্যে চীনা তাইপে, থাইল্যান্ড ও বাংলাদেশের সমান ১২ পয়েন্ট। কাল বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। বাছাই থেকে ৭ দলের মধ্যে প্রথম ৫টি দল খেলবে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে। 

বাংলাদেশের আরেক ম্যাচ বাকি থাকলেও তৃতীয় স্থান সুসংহত হওয়ায় জুনিয়র এশিয়া কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম