চাইনিজ তাইপেকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৪, ১৬:০৫আপডেট : ২২ জুন ২০২৪, ১৭:৪৪

এএইচএফ জুনিয়র হকিতে বাংলাদেশ অন্যতম ফেভারিট। ছেলেদের আসরে গতবারের চ্যাম্পিয়নও তারা। শনিবার আবারও দাপট দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজ দল। প্রথম সেমিফাইনালে চাইনিজ তাইপের বিপক্ষে পিছিয়ে থেকে বড় ব্যবধানে জয় পেয়েছে। ফাইনালে উঠেছে ৫-১ গোলের জয়ে। 

সিঙ্গাপুরের টার্ফে চাইনিজ তাইপে ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যায়। ওয়ে চেং জে আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তবে বাংলাদেশ ম্যাচে ফিরেছে এই একই মিনিটে। দ্রুত আক্রমণে উঠে  মোহাম্মদ জয় লাল সবুজ দলকে সমতায় ফিরিয়ে স্বস্তি এনে দেন। এরপর ছিল বাংলাদেশের একচেটিয়া প্রাধান্য। একের পর এক গোল আসতেই থাকে। আমিরুল ইসলাম ১৬ ও ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করেন।

মাঝে ২৩ মিনিটে মোহাম্মদ আবদুল্লাহর স্টিক থেকে এসেছে আরও একটি গোল। শেষের দিকে অর্থাৎ ৫৮ মিনিটে আব্দুল্লাহ আক্রমণ থেকে আরও একটি গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেছেন।

কাল রবিবার ফাইনালে বাংলাদেশ খেলবে চীন ও থাইল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিপক্ষে। এর আগে দিনের শুরুতে ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো এশিয়া কাপের জুনিয়র আসরে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। 

/টিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক