সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা রানার্সআপ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুন ২০২৪, ১৬:০৭আপডেট : ২৩ জুন ২০২৪, ১৬:০৭

২০১৯ সালে প্রথম এএইচএফ জুনিয়র আসরে অংশ নিয়ে একটির বেশি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবার সিঙ্গাপুরে জুনিয়র হকিতে দ্বিতীয়বার অংশ নিয়েই অভাবিত উন্নতি করেছে মেয়েরা। স্বাগতিকদের হারিয়েই রানার্সআপ হয়েছে তারা। 

আজ রবিবার সিঙ্গাপুরকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। লিগ পর্বে শেষ ম্যাচে বাংলাদেশ ৭-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে বাংলাদেশ রানার্সআপ হয়েছে।  

ম্যাচ শুরুর ৭ মিনিটে বাংলাদেশ দুটি গোল আদায় করে নেয়। সানজিদা মনি আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। পরক্ষণে কণার আক্রমণ থেকেই আক্তার ব্যবধান দ্বিগুণ করেন।

২১ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল পায়। আইরিন রিয়া গোলটি করেন।

নাদিরা ইমা ২৫ ও ৩৩ মিনিটে জোড়া গোল করে স্বাগতিকদের ব্যাকফুটে ফেলে দেন। ৩৯ মিনিটে সোনিয়া আক্তারের স্টিক থেকে এসেছে ষষ্ঠ গোল।

শেষের তিনটি গোলও এসেছে আক্রমণ থেকে। 

৬ গোলে পিছিয়ে থেকে সিঙ্গাপুর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৪৫ মিনিটে একটি গোলও শোধও দেয়। পেনাল্টি স্ট্রোক থেকে সাইফুল লানা লক্ষ্যভেদ করেন।

তবে একবার ঝলক দেখালেও স্বাগতিকরা আর পারেনি। বরং বাংলাদেশ ৫৫ মিনিটে সপ্তম গোল করে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেয়। ৫৫ মিনিটে অর্পিতা পাল পেনাল্টি কর্নার থেকে ঠিকানা খুঁজে নেন।

বাংলাদেশ এই টুর্নামেন্টে কেবল শক্তিশালী চাইনিজ তাইপের কাছে ৩-০ গোলে হেরেছিল। এছাড়া বাকি সব ম্যাচ জিতেছে। এবার রানার্সআপ হয়ে জুনিয়র হকির চূড়ান্ত পর্বে খেলবে তারা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী