অলিম্পিক হকিতে ঐতিহাসিক ‘ডাবল’ নেদারল্যান্ডসের

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ১১:০০আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৪:৪৯

অলিম্পিক হকিতে ঐতিহাসিক ডাবলের স্বাদ নিলো নেদারল্যান্ডস। ছেলেদের হকিতে সোনা জয়ের ২৪ ঘণ্টা পর মেয়েদের ইভেন্টেও সোনা নিশ্চিত করেছে ডাচরা। এই ইভেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল শুটআউটে ৩-১ ব্যবধানে চীনকে হারিয়েছে।

মেয়েদের হকিতে ভীষণ সফল নেদারল্যান্ডসের নারী হকি দল। এটি ছিল তাদের টানা ষষ্ঠ ফাইনাল। তবে সোনা নিশ্চিতের ম্যাচটিতে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে। নির্ধারিত সময়ের খেলায় চীন তাদের ১-১ ব্যবধানে রুখে দিয়েছিল। ডাচদের চাপ সত্ত্বেও ষষ্ঠ মিনিটে চীনকে এগিয়ে দিয়েছিলেন চেন ই। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে সমতা ফেরায় নেদারল্যান্ডস। গোল করেন ইব্বি ইয়ানসেন। যা তার টুর্নামেন্টে নবম গোল।

শুটআউটে ডাচ গোলকিপার আনে ভিনেনদালের বীরত্বেই সোনা নিশ্চিত হয়েছে ডাচদের। চীনের প্রথম দুটি প্রচেষ্টা রুখে দেন তিনি।     

হকিতে এবারই প্রথম এমনটা ঘটলো। ছেলে ও মেয়েদের উভয় বিভাগে এক আসরে সোনা জিতলো কোনও দেশ। ছেলেদের বিভাগেও জার্মানিকে হারাতে শুটআউটের প্রয়োজন পড়েছিল নেদারল্যান্ডসের।  

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম