আগে গোল করেও মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ আগস্ট ২০২৫, ১১:২৫আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১১:৩৬

ভারতের বিহারের রাজগিরে এশিয়া কাপ হকিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে শুরুতে গোল করেও হারতে হয়েছে। মালয়েশিয়ার কাছে বাংলাদেশ হেরেছে ৪-১ গোলে।

ম্যাচে প্রথম কোয়ার্টারে কোনও গোল হয়নি। ১৬ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করেন।

মালয়েশিয়া ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। একের পর এক গোল করে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দেয়।

২৫, ৩৬, ৪৮ ও ৫৪ মিনিটে চার গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মালয়েশিয়া। এরমধ্যে তিনটি হয়েছে ফিল্ড গোল। অন্যটি পেনাল্টি কর্নার থেকে। 

বি গ্রুপে ৩০ আগস্ট চায়নিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের