আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে রুখে দিয়েছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৫, ২০:১০আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ২০:১২

অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে প্রথমবার অংশ নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। প্রথম ম্যাচে একসময়ের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে হেরেছে। আজ রবিবার অবশ্য গ্রুপের দ্বিতীয় ম্যাচে আরেক শক্তিধর দক্ষিণ কোরিয়ার সঙ্গে পিছিয়ে থেকেও ড্র আদায় করে নিয়েছে। আমিরুল ইসলামের হ্যাটট্রিকে বাংলাদেশ ৩-৩ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে। 

ভারতের চেন্নাইয়ে দক্ষিণ কোরিয়া বিরতির আগে ৩ গোল করে। ৮ মিনিটে প্রথম এগিয়ে যায় তারা। পেনাল্টি কর্নার থেকে লি মিনহোক পোস্টে জড়িয়ে দেন বল। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণও হয়। সন সিহানগান পেনাল্টি কর্নার থেকে কোরিয়াকে আরও এগিয়ে নেন। ৪ মিনিট পর লি মিনহিয়োক আবারও পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন।

বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফল হয়। আগের ম্যাচে হ্যাটট্রিক করা আমিরুল ইসলাম এক গোল শোধ দেন। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম স্কোর ৩-১ করেন। ৪৬ মিনিটে বাংলাদেশ দ্বিতীয় গোল শোধ দেয়। এবারও গোলদাতা আমিরুল। পেনাল্টি কর্নার থেকে ঝাঁকড়া চুলের অধিকারী এই খেলোয়াড় দারুণ গোল করে স্কোর ৩-২ করেন। ৫৬ মিনিটে বাংলাদেশ ম্যাচে সমতা ফেরায়। আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা আনার পাশাপাশি হ্যাটট্রিকও করেন।

দক্ষিণ কোরিয়াকে আটকে দিয়ে বাংলাদেশ বিশ্বকাপে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে আরেক চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী