আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে বাংলাদেশের চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:১২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:০৯

অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম হয়েছে বাংলাদেশ।  ৫-৪ গোলে জেতা ম্যাচে আমিরুল ইসলাম পঞ্চম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন।

বাংলাদেশ চলমান বিশ্বকাপে শুধু ১৭ তম হয়নি, আজ জিতে চ্যালেঞ্জার্স ট্রফিও জিতে নিয়েছে। 

ভারতের মাদুরাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকে বাংলাদেশ ম্যাচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। ম্যাচের ১৫ মিনিটে বাংলাদেশ প্রথম গোল পায়।  পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম পোস্ট কাঁপান।  

২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। হোজিফা হোসেন পেনাল্টি কর্নার থেকেই দলকে ২-০ গোলে এগিয়ে নেন।

বিরতির পরও বাংলাদেশের আধিপত্যে ভাটা পরেনি। তবে এই অর্ধে খেলা আরও জমে ওঠে।  আক্রমণ-প্রতিআক্রমণ চলে। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল আসে। এবার রকিবুল হাসান আক্রমণ থেকে তৃতীয় গোল করে অস্ট্রিয়াকে আরও ব্যাকফুটে ফেলে দেন।

৪৪ মিনিটে অস্ট্রিয়া এক গোল শোধ দেয়। আক্রমণ থেকে লোসোঙ্কি এন্দর ব্যবধান কমান।

৫০ মিনিটে বাংলাদেশ আবারও গোল পায়। পেনাল্টি কর্নার থেকে ইসলাম দলের হয়ে চতুর্থ গোল করেন।

পরের মিনিটে অস্ট্রিয়ার কেলেনার বেনজামিন পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল শোধ দেন। স্কোর দাঁড়ায় ৪-২। 

৫২ মিনিটে আমিরুল ইসলাম হ্যাটট্রিক পান। সেই ধারালো অস্ত্র পেনাল্টি কর্নার থেকেই আসে গোলটি।

অস্ট্রিয়া ৫৭ মিনিটে তৃতীয় গোল ফেরত দেয়। দুই মিনিট পর ম্যাথিউস পেনাল্টি কর্নার থেকে চতুর্থ গোল দিয়ে ম্যাচ জমজমাট করার ইঙ্গিত দেন। তবে শেষ মিনিট পর্যন্ত বাংলাদেশ আর গোল হজম করেনি।  ৫-৪ গোলে জয় নিশ্চিত করে।

/টিএ/এফআইআর/

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি