তৃণমূল থেকে হকি খেলোয়াড় তুলে আনতে ‘মিনি টার্ফ’ করার পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৬, ২০:০২আপডেট : ২৩ মে ২০২৬, ২০:০২

দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন হকি খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে সরকার ছোট ছোট ‘মিনি টার্ফ’ তৈরির পরিকল্পনা গ্রহণ করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ শনিবার বিমানবাহিনীর ফ্যালকন হলে সফল নারী হকি ও কাবাডি দলের খেলোয়াড়দের হাতে ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার তুলে দেওয়ার সময় সরকারের এই নতুন পরিকল্পনার কথা জানান তিনি। 

অনুষ্ঠানে হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ হকির নানাবিধ সীমাবদ্ধতা, অপর্যাপ্ত টার্ফ ও ব্যয়বহুল সরঞ্জামের বিষয়টি তুলে ধরেন। জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, সরকার বিকেএসপি নিয়ে বড় পরিসরে কাজ করছে এবং হকিকে দেশব্যাপী ছড়িয়ে দিতেই মিনি টার্ফ নির্মাণের উদ্যোগ নিতে পারে। 

ঐতিহাসিক এই সাফল্যের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত বাছাই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশ নারী হকি দলকে পুরস্কৃত করা হয়েছে। এই অর্জনের জন্য দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ ও ফিজিওকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এক লাখ টাকা এবং দলের মূল পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও এক লাখ টাকা করে আর্থিক প্রণোদনা দেওয়া হয়। 

পাশাপাশি সদ্য সমাপ্ত এশিয়ান বীচ গেমসে ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ নারী কাবাডি দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

পুরস্কার বিতরণের পাশাপাশি আজ জাপানে জুনিয়র এশিয়া কাপ হকি খেলতে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশের অনূর্ধ্ব-২১ নারী ও পুরুষ দলের জার্সি উন্মোচন এবং অফিশিয়াল ফটোসেশনও হয়েছে। 

অনুষ্ঠানে নিজের খেলোয়াড়ী জীবনের স্মৃতিচারণ করে দেশের হকি ও কাবাডি খেলোয়াড়দের উদ্দেশ্যে একটি অনুপ্রেরণামূলক বার্তা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, নিজের খেলার সরঞ্জাম নিজে বহন ও যত্ন করলে সেটার সঙ্গে সম্পর্ক বাড়ে ও সেটি গুরুত্ববহ হয়। উদাহরণ টেনে তিনি জানান, এখনো কোথাও খেলতে গেলে তিনি নিজেই নিজের বুট ও ব্যাগ বহন করেন এবং খেলোয়াড়ী জীবনে প্র্যাকটিস বা খেলার পর নিজেই বুট পরিষ্কার করতেন।

 

/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেটার মেহেদীর চিকিৎসায় ৫ লাখ টাকা দিলো ক্রীড়া মন্ত্রণালয়
‘৫০০ জাতীয় খেলোয়াড় পাবেন ক্রীড়া কার্ড, ৮ বিভাগে হবে স্পোর্টস ভিলেজ’ 
ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান প্রশংসনীয়: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত