জার্মানি যাচ্ছেন ২০ নয়, ২৪ খেলোয়াড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ আগস্ট ২০২৬, ২০:১৭আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ২০:১৭

এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি চলছে। বর্তমানে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলমান আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন খেলোয়াড়েরা। 

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ক্যাম্পে থাকা ২৪ জন খেলোয়াড়ের মধ্য থেকে ২০ জনকে জার্মানির কন্ডিশনিং ক্যাম্পের জন্য চূড়ান্ত করার কথা ছিল। তবে খেলোয়াড়দের সার্বিক সুযোগ-সুবিধা, দীর্ঘমেয়াদী উন্নতি এবং দলের শক্তিমত্তা বৃদ্ধির কথা বিবেচনা করে ক্যাম্পে থাকা ২৪ জন খেলোয়াড়কেই প্রায় এক মাসের কন্ডিশনিং ক্যাম্পের জন্য জার্মানিতে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে ফেডারেশন। 

হকি ফেডারেশনের সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ এ আদেল এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে ঢাকায় চলমান এই ক্যাম্প নিয়ে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। জাতীয় দলের সিনিয়র ক্যাম্পেইনার মাইনুল ইসলাম কৌশিক জানান, মাঠের প্রশিক্ষণ অত্যন্ত ফলপ্রসূ হচ্ছে। নতুন কোচের অধীনে খেলোয়াড়েরা প্রতিদিন নিত্যনতুন আধুনিক টেকনিক ও ট্যাকটিকস রপ্ত করছেন।

এবারের ক্যাম্পে আধুনিক ইউরোপীয় শৈলীর হকি অনুশীলনের পাশাপাশি সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গোল স্কোরিং, পেনাল্টি কর্নার ওবক্সের ভেতর দ্রুত গোল করার কৌশলগুলো নিয়ে। এগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন জার্মান কোচ পিটার গেরহার্ড। 

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ইসরায়েল অবৈধ রাষ্ট্র’, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের
‘ইসরায়েল অবৈধ রাষ্ট্র’, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
স্বচ্ছ কার্বন থেকে রঙিন বিস্ময়: হীরার রঙ বদলে যায় কেন
স্বচ্ছ কার্বন থেকে রঙিন বিস্ময়: হীরার রঙ বদলে যায় কেন
১৭ বছরে পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি: মন্ত্রী
১৭ বছরে পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি: মন্ত্রী
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির