এবার বড়রাও যাচ্ছে চীনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২০

এশিয়ান কাপ খেলতে অনূর্ধ্ব-২০ ছেলে ও নারী দল বর্তমানে চীনে রয়েছে। এবার আসন্ন এশিয়ান গেমসের চূড়ান্ত প্রস্তুতি ও নিজেদের শক্তিমত্তা ঝালিয়ে নিতে চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দলও। এই সফরে বাংলাদেশ মোট ৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে।

কাল বুধবার রাতে রওনা দিয়ে বৃহস্পতিবার ভোরে আশরাফুলদের বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। সফরে গেরহার্ড পিটারের দল চীনের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে। বাকি তিনটি ম্যাচ প্রদেশ দলের বিপক্ষে হবে। 

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এশিয়ান গেমসের মতো বড় আসরে নামার আগে এই ৬টি প্রস্তুতি ম্যাচ খেলোয়াড়দের পারফরম্যান্সের উন্নতিতে কাজে লাগবে। আশা করছি, খেলোয়াড়েরা নিজেদের আরও শাণিত করতে পারবেন।’

জাতীয় দল থেকে রাসেল মাহমুদ জিমির যাওয়া হচ্ছে না। জাপানের ভিসার জন্য তিনি দেশে থেকে অনুশীলন করবেন। চীন থেকে দেশে ফিরে বাংলাদেশ দল তার পর যাবে এশিয়ান গেমসে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রেতা সেজে যোগাযোগ করলো পুলিশ, গিয়ে দেখলো অটোরিকশার গ্যারেজ অস্ত্র তৈরির কারখানা
ক্রেতা সেজে যোগাযোগ করলো পুলিশ, গিয়ে দেখলো অটোরিকশার গ্যারেজ অস্ত্র তৈরির কারখানা
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধ: পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধ: পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব
প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে ভারত সফর করবেন: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে ভারত সফর করবেন: হুমায়ুন কবির
সীমান্তের ওপারে আমরা কাউন্টার পার্টকেও দেখতে পাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তের ওপারে আমরা কাউন্টার পার্টকেও দেখতে পাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন