বিশ্বকাপ হকির আরেক সংস্করণে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩

অনূর্ধ্ব-১৮ (বালক) ৫-এ-সাইড হকি বিশ্বকাপ ২০২৬- এ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। গত জুলাইয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ দল ওমানের মাসকাটে হওয়া ৫-এ-সাইড এশিয়া কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টটি ছিল ৫-এ-সাইড বিশ্বকাপের বাছাইপর্বও।

এশিয়া কাপ থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ ছিল প্রথম স্ট্যান্ডবাই দল।

সম্প্রতি আন্তর্জাতিক হকি ফেডারেশন থেকে বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

অনূর্ধ্ব-১৮ ৫-এ-সাইড বিশ্বকাপ হবে মিশরের ইসমাইলিয়ায়। টুর্নামেন্ট চলবে ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আসরে বাংলাদেশের যুব দলের অংশগ্রহণ দেশের হকির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। একইসঙ্গে এটি তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার বড় সুযোগ মনে করে হকি ফেডারেশন।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উন্নয়নশীল দেশগুলোর নিরাপত্তা, সমৃদ্ধি এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা জরুরি: প্রতিরক্ষা উপদেষ্টা
উন্নয়নশীল দেশগুলোর নিরাপত্তা, সমৃদ্ধি এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা জরুরি: প্রতিরক্ষা উপদেষ্টা
ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আলামত পাওয়া গেছে: জাতিসংঘ
ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আলামত পাওয়া গেছে: জাতিসংঘ
সিগারেটে যুক্ত হলো এনবিআরের নতুন বিধান
সিগারেটে যুক্ত হলো এনবিআরের নতুন বিধান
হরমুজে টোগোর পতাকাবাহী তেলবাহী জাহাজে ইরানের হামলা
হরমুজে টোগোর পতাকাবাহী তেলবাহী জাহাজে ইরানের হামলা
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি