নাটকীয় ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারালো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ অক্টোবর ২০২৬, ০৯:২৯ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৯

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ হয়েছে। পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়ে নবম হয়েছে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় ছিল।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক হকি খেলতে থাকে। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোল করে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন আইরিন আক্তার রিয়া। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলা আরও জমে ওঠে। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িক বহিষ্কার হন বাংলাদেশের লিমা আক্তার। বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ নিয়ে ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান তৌ লি মিন।

নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে চরম স্নায়ুচাপ ধরে রেখে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
এশিয়ান গেমসের ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান
চীনের কাছে হারলো বাংলাদেশ
‘উইকেট সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না’
সর্বশেষ খবর
ডরসেটের উপকূলে পথে পথে ইতিহাসের বিস্ময়
ডরসেটের উপকূলে পথে পথে ইতিহাসের বিস্ময়
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
এক জেলার সাত স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর নষ্ট, কীভাবে চলছে চিকিৎসা
এক জেলার সাত স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর নষ্ট, কীভাবে চলছে চিকিৎসা
বিএনপির ‘মিষ্টি’ অ্যাকশন
বিএনপির ‘মিষ্টি’ অ্যাকশন
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ