৪০ পদকজয়ী দেশের তালিকায় বাংলাদেশের নিচে আর কেউ নেই!

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ১৯:৩৮ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৯:৪৯

২০তম এশিয়ান গেমসের পর্দা নেমেছে। পদক তালিকায় যথারীতি শীর্ষে চীন। তারপর জাপান ও দক্ষিণ কোরিয়া। সেই তালিকায় বাংলাদেশের নামও আছে। ৪০টি পদকজয়ী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একেবারে তলানির দিকে! একটি মাত্র ব্রোঞ্জ নিয়ে তাদের অবস্থান ৩৭তম।

এবারের এশিয়ান গেমসে অংশ নিয়েছে ৪৫টি দেশ। তাদের মধ্যে পদক জিতেছে ৪০টি দেশ। বাংলাদেশসহ চারটি দেশ একটি করে পদক জেতায় তাদের অবস্থান যৌথভাবে ৩৭তম। বাংলাদেশের পাশাপাশি ব্রুনেই, লাওস ও সিরিয়াও পেয়েছে একটি করে ব্রোঞ্জ। এই অবস্থানটিই আবার সর্বনিম্ন!

বাংলাদেশের একমাত্র পদকটি এসেছে উশু থেকে। জিন্নাত আক্তার এনে দিয়েছেন সেই ব্রোঞ্জ। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ডিসকোয়ালিফায়েড হওয়ায় সরাসরি সেমিফাইনালে উঠেছিলেন তিনি। সেখানে চীনের উ দিয়ের কাছে হেরে গেলেও সেমিফাইনালে ওঠার সুবাদে ব্রোঞ্জ নিশ্চিত হয় তার। এর মধ্য দিয়ে একক ইভেন্টে এশিয়ান গেমসে ৪০ বছর পর পদক পেয়েছে বাংলাদেশ।

জিন্নাতের পর পদকের সবচেয়ে কাছে গিয়েছিল বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল। কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় ব্রোঞ্জ পাওয়া হয়নি লিটন দাসদের। ফলে ক্রিকেট থেকেও কোনও পদক ছাড়াই ফিরতে হয়েছে বাংলাদেশকে।

এবারের এশিয়ান গেমসে মোট ১৮৭ জন অ্যাথলেট নিয়ে অংশ নিয়েছিল বাংলাদেশ। ক্রিকেটের পাশাপাশি কাবাডি, আর্চারি ও শুটিং থেকেও পদকের আশা ছিল। কিন্তু শেষ পর্যন্ত জিন্নাত আক্তারের ব্রোঞ্জ ছাড়া আর কোনও পদক যোগ হয়নি বাংলাদেশের ঝুলিতে।

পদক তালিকায় এবারও আধিপত্য ধরে রেখেছে চীন। ১৬৯টি সোনাসহ মোট ৩৪১টি পদক জিতে শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। এশিয়ান গেমসের সর্বকালের পদক তালিকাতেও চীন সবার ওপরে। ৩ হাজার ৯১১টি পদকের মধ্যে তাদের সোনা ১ হাজার ৮৪৩টি।

৮৩টি সোনা জিতে এবারের আসরে দ্বিতীয় হয়েছে জাপান। সর্বকালের পদক তালিকাতেও দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা। ১ হাজার ১৬৭টি সোনা জিতেছে।

সর্বকালের পদক তালিকায় ৮২৬টি সোনা নিয়ে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়া এবারও শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে। ৩৯টি সোনা জিতে তৃতীয় সর্বোচ্চ পদকজয়ী দেশ হয়েছে তারা।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
এশিয়ান গেমসে ব্যর্থতা: কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
সর্বশেষ খবর
এবার ফেঁসে যাচ্ছেন কোটি টাকার গাড়ির মালিকরা  
এবার ফেঁসে যাচ্ছেন কোটি টাকার গাড়ির মালিকরা  
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
মালয়েশিয়ার পাহাড়ে ফ্রেঞ্চ ভিলেজ, যেন এক টুকরো ফ্রান্স
মালয়েশিয়ার পাহাড়ে ফ্রেঞ্চ ভিলেজ, যেন এক টুকরো ফ্রান্স
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান