সোমবার শুরু হচ্ছে ক্লাব কাপ হকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৬, ১৫:১৭আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২০:৫৬

সোমবার শুরু হচ্ছে ক্লাব কাপ হকি আগামী ২৫ এপ্রিল সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ক্লাব কাপ হকি। দীর্ঘ দুই মৌসুম পর আবার একসঙ্গে মাঠে নামছে হকির তিন বড় দল আবাহনী, মোহামেডান ও ঊষা। তবে পিছিয়ে নেই মেরিনার্স। ভালো বিদেশি খেলোয়াড় নিয়ে তারাও চমক দেখাতে প্রস্তুত।

১২ দলের মধ্যে আজাদ, রেলওয়ে ও পুলিশ খেলছে না ঢাকা প্রিমিয়ার হকির ওয়ার্ম-আপ টুর্নামেন্ট হিসেবে বিবেচিত প্রতিযোগিতাটি। টুর্নামেন্টের স্পনসর হিসেবে থাকছে মার্সেল।

আরও পড়ুন: প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

এদিকে বুধবার রাতে হকি ফেডারেশনের গভর্নিং বডির এক সভায় মৃত্যুর কারণে শূন্য হওয়া দুটি সহ-সভাপতির পূরণ করা হয়েছে। দুই সহ-সভাপতি সাব্বির ইউসুফ ও মির্জা ফরিদ আহমেদ মিলুর মৃত্যুতে নতুন যে দুজনকে নেওয়া হয়েছে তারা হলেন মোহামেডানের হকি কমিটির সভাপতি শফিউল্লাহ আল মুনীর ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। 

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম