সোমবার শুরু হচ্ছে ক্লাব হকি

বাংলা টিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৬, ১৯:৪৩আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৯:৪৫

মার্সেল ক্লাব কাপ হকি দিয়ে কাল সোমবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের হকি মৌসুম। মার্সেল ক্লাব কাপ হকি টুর্নামেন্টে প্রিমিয়ার লিগের ১২টি দলের ৯টি দল অংশ নিচ্ছে। আজ রবিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সভাকক্ষে টুর্নামেন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে আরও জানানো হয়, সেই ৯টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে খেলা হবে। দুটি গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। আর সেমিফাইনালের বিজয়ী দুটি দল ৯ মে খেলবে ফাইনাল।
ক্লাব কাপ হকির চ্যাম্পিয়ন দল ৭০ হাজার টাকা প্রাইজমানি পাবে। আর রানার্স-আপ দল পাবে ৩৫ হাজার টাকা। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে মার্সেল-এর পক্ষ থেকে হোম অ্যাপলায়েন্স দেওয়া হবে।
মার্সেল ক্লাব কাপ হকির ‘ক’ গ্রুপে রয়েছে উষা ক্রীড়া চক্র, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, সাধারণ বীমা কেএস ও এ্যাজাক্স এসসি।

‘খ’ গ্রুপে রয়েছে- আবাহনী এসসি লিমিটেড, মোহামেডান এসসি লিমিটেড, সোনালী ব্যাংক এসআরসি, বাংলাদেশ এসসি ও ওয়ারী ক্লাব।

টুর্নামেন্টে আজাদ, রেলওয়ে ও ওয়ান্ডরার্স টুর্নামেন্টে খেলছে না। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি খেলবে মোহামেডান ও বাংলাদেশ স্পোর্টিং।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের যুগ্ম  সম্পাদক আনভির আদিল খান, কোষাধ্যক্ষ কাজী মইনুজ্জামান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম