মোহামেডানের জয়, আবাহনীর ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ২০:০৮আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ২০:০৯

মার্সেল ক্লাব কাপ হকির সূচনা দিনে ঢাকা মোহামেডান জয় দিয়ে যাত্রা শুরু করলেও ড্র করেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী।

মোহামেডানের জয়, আবাহনীর ড্রসোমবার দিনের প্রথম খেলায় মোহামেডান ৪-২ গোলে বাংলাদেশ স্পোর্টিংকে পরাজিত করে। ঐতিহ্যবাহী সাদা কালো শিবিরকে খেলার ছয় মিনিটে এগিয়ে দেন মুস্তাফিজুর রহমান লালন। মিডফিল্ডার রানার পাওয়ার হিটে ফ্লিক করে গোলটি করেন তিনি। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
বিরতির পর বাংলাদেশ স্পোর্টিংয়ের ইকবাল নাদির প্রিন্স সমতা আনলেও ৪১ মিনিটে আবার দলকে এগিয়ে দেন রাসেল মাহমুদ জিমি। একক প্রচেষ্টায় তিনি বল পোস্টে পাঠিয়ে দেন। পরে রুবেল হোসেন ৪৮ ও ৫৬ মিনিটে দুটি গোল করলে নিশ্চিত হয় মোহামেডানের জয়। তবে লক্ষ্যনীয় বিষয় ছিল দুই অর্ধে দশটির কাছাকাছি পেনাল্টি কর্নার পেয়েও কোনও গোল করতে পারেনি মোহামেডান।

পরের ম্যাচে তারকা খচিত আবাহনীকে চমকে দিয়েছিল সোনালী ব্যাংক। ১৪ ও ২৮ মিনিটে তাহের আলী ও বেল্লা দুটি গোল করে আবাহনীকে ফেলে দেন বেকায়দায়। তাহের ফিল্ড ও বেলাল পেনাল্টি কর্নারে ওই গোল দুটি করেন। বিরতির পর ৪৪ মিনিটে ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট খোরশেদুর রহমানের পেনাল্টি স্ট্রোক ও অভিজ্ঞ ফরোয়ার্ড মাকসুদ আলম হাবুলের ফিল্ড গোলে মুখ রক্ষা হয় আবাহনীর। 

কাল মঙ্গলবার মাঠে নামছে হকির অন্য দুই শক্তিশালী দল ঊষা ক্রীড় চক্র ও মেরিনার্স। তাদের প্রতিপক্ষ যথাক্রমে অ্যাজাক্স ও সাধারণ বীমা।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম