আবাহনী-মোহামেডানের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ১৯:৫২আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৯:৫২

আবাহনী-মোহামেডানের জয় মার্সেল ক্লাব কাপ হকিতে নিজেদের দ্বিতীয় খেলায় জয়ের ধারায় ফিরেছে আবাহনী। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ বুধবার অনুষ্ঠিত দুটি খেলার প্রথমটিতে আবাহনী ৫-০ গোলে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। দিনের অন্য খেলায় ওয়ারি ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে মোহামেডান তাদের টানা দ্বিতীয় জয় উদযাপন করে।

আবাহনীর আক্রমণাত্মক মনোভাব ফুটে ওঠ প্রথম থেকেই। অভিজ্ঞ ফরোয়ার্ড মাকসুদ আলম হাবুল ছয় মিনিটেই ফিল্ড গোলের মাধ্যমে দলকে এগিয়ে দেন। তিন মিনিট পরে হাবুল দ্বিতীয় গোল করলে আবহনীর আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

আকাশি-নীল শিবিরের তৃতীয় গোলটি করেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট খোরশেদুর রহমান। নান্নুর পুশ আর বিপ্লবের স্টপের পর খোরশেদ করেন তার প্রথম গোলটি। ৪৩ মিনিটে হাবুল তৃতীয় ও ৪৭ মিনিটে খোরশেদ আবার পেনাল্টি কর্নারে গোল করলে প্রথম ম্যাচে সোনালী ব্যাংকের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খোয়ানোর ধারা থেকে বেরিয়ে আসে আবাহনী।

দ্বিতীয় খেলায় মোহামেডান মোটামুটি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে। পাঁচ মিনিটে রাসেল মাহমুদ জিমির স্কয়ার পাসে ফ্লিক করে প্রথম গোলটি করেন দ্বীন ইসলাম। সাত মিনিটে রাসেল মাহমুদ জিমি পেনাল্টি কর্নারে দ্বিতীয় গোল করলে চালকের আসনে বসে যায় মোহামেডান। ওয়ারীর নাজমুল হাসান পেনাল্টি কর্নারে ১৮ মিনিটে একটি গোল পরিশোধ করলে খেলায় ফিরে আসে ওয়ারি। কিন্তু মুস্তাফিজুর রহমান লালন ৩৬ মিনিটে পেনাল্টি কর্নারে তৃতীয় ও রানা জুনিয়র ৬১ মিনিটে চতুর্থ গোলটি করলে জয়ের হাসি হাসে সাদা-কাল শিবিরই।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম