জয়ী হলে ফুটবলকে নতুনভাবে পরিচালনা করবো: সালাহউদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৬, ২০:০৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ২০:১৭

বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন। জয়ী হলে বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে পরিচালনা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কাজী সালাহউদ্দীন। শুক্রবার বাফুফে নির্বাচনের জন্য রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে উঠেছেন ডেলিগেটরা। সন্ধ্যার পরেই র‌্যাডিসনে আসেন কাজী সালাহউদ্দীন। এসময় প্রচার মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
শনিবারের নির্বাচন প্রসঙ্গে কাজী সালাহউদ্দীন বলেন, ‘নির্বাচনে যদি জয়ী হতে পারি। তাহলে নিজের ভুলত্রুটি শুধরে বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে পরিচালনা করবো।’
তিনি আরও বলেন, ‘আমার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে অন্যতম টার্নিং পয়েন্ট কাল। বিভিন্নমুখী চাপের মাঝে এরকম পারিপার্শ্বিকতায় নির্বাচন করিনি। তবে আমি একজন মুক্তিযোদ্ধা। তাই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। কখনও পিছপা হই না।’

এদিন কাজী সালাহউদ্দীনের বিরোধী প্যানেলের প্রার্থীরাও হোটেল অবস্থান করছেন।

এদিকে সন্ধ্যার আগে বাঁচাও ফুটবল প্যানেলের সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খান এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দিন এক আলোচনা সভায় যোগ দেন। তবে এটি নিতান্তই সৌজন্য সাক্ষাৎ বলে জানা গেছে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী