জাদেজার 'দুঃখ' মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০১৬, ২৩:১৯আপডেট : ০৬ মে ২০১৬, ২৩:৩৯

জাদেজার 'দুঃখ' মুস্তাফিজ আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর পর থেকে ব্যাটসম্যানদের মধ্যে ভীতি ছড়াচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এর মধ্যে রবীন্দ্র জাদেজার ব্যাপারটা যেন একেবারে ভিন্ন।
মুখোমুখি হওয়া ছয়টি ম্যাচে (৭টির মধ্যে ) মুস্তাফিজের বলে আউট হয়েছেন জাদেজা। বলা যায় দ্য ফিজ যেন রবীন্দ্র জাদেজার জন্য রীতিমত ‘যম’-এ পরিণত হয়েছেন।

নিজের ক্যারিয়ারে মুস্তাফিজ এখন অবধি ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি খেলেছেন। এছাড়া আইপিএলে দুবার দেখা হয়েছে মুস্তাফিজ-জাদেজার।
সবমিলিয়ে ৭ বার মুস্তাফিজের মুখোমুখি হয়েছে তিনি। এই ছয় ম্যাচেই মুস্তাফিজের বলে আউট হয়েছেন জাদেজা। যার মধ্যে তিনটি বোল্ড।

আর মুস্তাফিজের বলে জাদেজার সাজঘরে ফেরার সর্বশেষ নজির দেখা গেল শুক্রবার রাতে। এদিন গুজরাটের হয়ে খেলা জাদেজা মুস্তাফিজের বলে ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরেছেন। ম্যাচে চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ ২টি উইকেট নিয়েছেন।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম