ইনজুরিতে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৬, ২০:১১আপডেট : ২৭ মে ২০১৬, ২৩:৫০

ইনজুরিতে মুস্তাফিজ আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদ দলে নেই মুস্তাফিজুর রহমান। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আজ গুজরাট লায়ন্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেননি চলতি আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স করা মুস্তাফিজ। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
টস জয়ের পর ওয়ার্নার বলেন, 'মুস্তাফিজ হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছে। তবে তা তেমন গুরুতর নয়। তার বদলে খেলছে ট্রেন্ট বোল্ট।'  
আইপিএলে ১৫ ম্যাচে ১৬ উইকেট নিয়ে শীর্ষ দশ বোলারের তালিকায় ছয় নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজ। শুধু তাই নয়, আইপিএলের সর্বোচ্চ ১০ ম্যাচ খেলা বোলারদের ভেতরে তার ইকোনমি সবথেকে কম। 
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিতে যারা জয় লাভ করবে তারা ২৯ তারিখে অনুষ্ঠিতব্য ফাইনালে খেলবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। 
/আরআই/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের