ইতালিকে ‌‌হারিয়ে সেমিতে জার্মানি

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৬, ০৪:১০আপডেট : ০৩ জুলাই ২০১৬, ০৫:২২

ইতালিকে ‌‌হারিয়ে সেমিতে জার্মানি টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে ইতালিকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে জার্মানি। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ম্যাচে ১-১ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে মানুয়েল ন্যুয়ারের দৃঢ়তায় জয়ী বিশ্ব চ্যাম্পিয়নরা।

আজকের খেলায় ইতালির ফুটবলাররা মাঠে নেমেছিলেন হাতে কালো আর্মব্যান্ড পড়ে। গুলশানে জঙ্গি হামলায় নয় জন ইতালীয়সহ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ব্যান্ড পড়েন খেলোয়াড়রা।

ইতালি-জার্মানির মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে প্রথম গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে। গোমেজের ডিফেন্স চেরা পাস ডি বক্সে খুঁজে পায় হেক্টরকে। তার শট ইতালির একজনের গায়ে লাগলে বল পেয়ে যান ওজিল, সুযোগ হাতছাড়া করেননি আর্সেনালের এই মিডফিল্ডার। ইতালিকে ‌‌হারিয়ে সেমিতে জার্মানি

কিন্তু সেই আনন্দ খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। খেলার ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইতালির লিওনার্দো বুনোচ্চি। ডি-বক্সে জেরম বোয়েটিংয়ের হাতে বল লাগায় পেনাল্টির সুযোগটা পেয়েছিল ইতালি।

শেষমেষ ১-১ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় বাড়তি সময়ে। কিন্তু কোনও দলই সুবিধা করতে পারেনি বাড়তি সময়ে। তেমন ধারালো আক্রমণও দেখা যায়নি। বরং মনে হচ্ছিল খেলোয়াড়রা বুঝি প্রস্তুত হচ্ছিলেন টাইব্রেকারের জন্য। শেষ অবধি টানটান উত্তেজনার সমাপ্তি ঘটে পেনাল্টি শ্যুটআউটে। ৬-৫ গোলে ইতালিকে হারায় জার্মানি। ইতালিকে ‌‌হারিয়ে সেমিতে জার্মানি

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম