কর ফাঁকি মামলা

মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০১৬, ১৬:৫৯আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১৮:০৪

মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত কর জালিয়াতি মামলায় বার্সা তারকা লিওনেল মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেনের আদালত। স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে মঙ্গলবার স্পেনের একটি আদালত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে আর্জেন্টাইন এই তারকাকে ২ মিলিয়ন ইউরো জরিমানাও গুণতে হবে।

মেসির সঙ্গে তারা বাবাকে হোর্হে মেসিকেও ২১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মেসির বাবাকে দেড় মিলিয়ন ইউরো জরিমানা গুণতে হবে।

প্রায় ৪২ লাখ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগে মেসিকে কারাদণ্ড দিল আদালত। তবে এ রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন মেসি।

২০০৭ ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে মেসি ও তার বাবা ৪২ লাখ ইউরো কর ফাঁকি দেন বলে অভিযোগ এনেছিল স্পেনের কর কর্তৃপক্ষ। তবে আদালতে মেসি নিজে জানিয়েছিলেন , কেবল ফুটবল খেলাতেই মনোযোগ ছিল তার। এ থেকে আয় হওয়া অর্থের কর ফাঁকি সংক্রান্ত কোনও বিষয়ে কিছু জানেন না তিনি। 
মেসির আইনজীবীরা দাবি করেছিলেন, চুক্তির বিষয়গুলো সবসময়ই মেসির বাবা কিংবা মেসির ভাই দেখতেন। মেসি শুধু স্বাক্ষর করতেন।মেসির বাবা চুক্তি সম্পর্কে কিছু জেনে থাকতে পারেন তবে মেসি নয়। কর ফাঁকিতে মেসি কোনওভাবেই জড়িত ছিলেন না।
তবে এতকিছুর পরেও শাস্তির হাত থেকে রেহাই পেলেন না পাঁচবারের ফিফা বিশ্বসেরা খেলোয়াড়।

 সূত্র- বিসিসি ও ইন্ডিপেনডেন্ট।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী