সিপিএল চ্যাম্পিয়ন সাকিবের জ্যামাইকা

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০১৬, ০৭:৫৫আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ০৮:০০

সিপিএল চ্যাম্পিয়ন সাকিবের জ্যামাইকা গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াস। সোমবার ভোরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব-ইমাদদের বোলিং তোপে মাত্র ৯৩ রানে অলআউট হয় গায়ানা। জবাবে ১২.৫ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা।

এদিন ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে দুটি উইকেট নেন সাকিব। ব্যাট হাতে নামা প্রয়োজন পড়েনি তার। এর আগে দুইবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জেতা সাকিব এবার সিপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জ্যামাইকা। ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারাতে থাকে গায়ানা। সর্বোচ্চ ৪২ রান করেন সোহেল তানভির। ১৭ রান করেন ডুয়াইন স্মিথ। ১০ রান করেন ক্রিস বার্নওয়েল। আর কেউ নিজের রান দশকের ঘরে নিয়ে যেতে পারেননি।

জ্যামাইকার হয়ে ৩টি উইকেট নেন ইমাদ ওয়াসিম। দুটি করে উইকেট নেন সাকিব ও কেসরিক উইলিয়ামস।

মাত্র ৯৪ রানে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তোলেন ক্রিস গেইল। ২৭ বলে ৫৪ রান করে আউট হন তিনি। ২৫ রানে অপরাজিত থাকেন চ্যাডউইক ওয়াল্টন। ৪৩ বল হাতে রেখে জয় তুলে নেয় জ্যামাইকা।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান