হায়দরাবাদে দ্বিতীয় দিনের খেলা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৩

সেঞ্চুরি উদযাপন করছেন কোহলি ৩ উইকেটে ৩৫৬ রানে প্রথম দিন শেষ করে ভারত। ১১১ রানে কোহলি ও ৪৫ রানে আজিঙ্কা রাহানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছেন।

প্রথম দিনে শুরুর সঙ্গে শেষটা মিলেনি। প্রথম ওভারেই উইকেট পাওয়ার আনন্দ মিলিয়ে গেছে মুরালি বিজয়ের সেঞ্চুরি ও চেতেশ্বর পূজারার সঙ্গে তার দেড়শতাধিক রানের জুটিতে। এর পর স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলির দ্রুতগতির সেঞ্চুরিতে সেই আনন্দ মাটির সঙ্গে মিশে গেছে। ভারতের স্কোরবোর্ড অনেক শক্তিশালীই হতে যাচ্ছে। কিন্তু সেটা থামাতে হলে শুক্রবারের খেলায় বাংলাদেশি বোলারদের ঘুরে দাঁড়াতে হবে। ফিল্ডিংও করতে হবে বেশ দাপটের সঙ্গে। আর এ লক্ষ্য নিয়েই হায়দরাবাদ টেস্টে ভারতকে দ্বিতীয় দিন মোকাবিলা করতে নেমেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মাত্র ২ রানে ভারতের প্রথম উইকেট পায় বাংলাদেশ। পরে পূজারা ও বিজয়ের ১৭৮ রানের জুটিতে ম্যাচে ফেরে স্বাগতিকরা। পূজারা ৮৩ রানে আউট হন দ্বিতীয় সেশনে। তৃতীয় সেশনের শুরুতে বিজয় (১০৮) সেঞ্চুরি করে উইকেট দেন। তিন সেশনে এ তিনটি উইকেটই ছিল প্রথম দিন বাংলাদেশের প্রাপ্তি। আর ফিল্ডিংয়ে সুযোগ নষ্ট হয়েছে চোখে পড়ার মতো। ৩ উইকেটে ৩৫৬ রানে প্রথম দিন শেষ করে ভারত। ১১১ রানে কোহলি ও ৪৫ রানে আজিঙ্কা রাহানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছেন।

/আরআই/এফএই্চএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী