দুইশতাধিক রানের জুটি ভাঙলেন তাইজুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৮

ফিফটি করলেও সেঞ্চুরি পাননি রাহানে ৩ উইকেটে ৩৫৬ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। ১১১ রানে কোহলি ও ৪৫ রানে আজিঙ্কা রাহানে দিন শুরু করেন। অপ্রতিরোধ্য ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়ে দলকে বড় সংগ্রহের পথে নিচ্ছিলেন তারা। অবশেষে দুইশতাধিক রানের এ জুটি ভাঙলেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। লাঞ্চে যাওয়ার আগে ১২১ ওভার শেষে ৪ উইকেটে ভারত করেছে ৪৭৭ রান।

দ্বিতীয় দিন আরও ২৩.৩ ওভার টিকে ছিল কোহলি-রাহানে জুটি। ক্যারিয়ারের ১০ম হাফসেঞ্চুরি করে ৬৩ রানে কামরুল ইসলাম রাব্বির বলে সাব্বির রহমানের হাতে জীবন পান রাহানে। এর পর ইনিংসটাকে আরও লম্বা করেছেন তিনি। অন্য প্রান্তে কোনও ধরনের অসুবিধা ছাড়াই কোহলি তার ক্যারিয়ারের ষষ্ঠ দেড়শতাধিক রানের ইনিংস খেলেন।

শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারের এ ২২২ রানের জুটিটি ভাঙেন তাইজুল। শর্ট কভারে দাঁড়ানো মেহেদি হাসান মিরাজ বাঁদিকে লাফিয়ে তালুবন্দি করেন রাহানেকে। ১৩৩ বলে ১১ চারে সাজানো ছিল তার ৮২ রানের ইনিংস। মিরাজের বলে বাংলাদেশ এলডবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার উইলসন আঙুল তুলে দেন। কিন্তু কোহলি রিভিউ নিলে আম্পায়ারের আউটের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়।

কোহলি ১৯১ রানে খেলছেন। অপর প্রান্তে নেমেছেন ঋদ্ধিমান সাহা। 

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও সুযোগ পেয়ে উইকেট নিতে পারেনি বাংলাদেশ। এদিন রাহানের ক্যাচটি ফেলা ছাড়াও দুটি স্ট্যাম্পিংয়ে ব্যর্থ হন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। দুইটি সুযোগই নষ্ট হয় তাইজুলের ওভারে। ১৬৫ রানে কোহলি ও ৪ রানে ঋদ্ধিমানকে আউট করতে ব্যর্থ হন বাংলাদেশের অধিনায়ক।

এর আগে হায়দরাবাদ টেস্টের প্রথম দিনে শুরুর সঙ্গে শেষটা মিলেনি। প্রথম ওভারেই উইকেট পাওয়ার আনন্দ মিলিয়ে গেছে মুরালি বিজয়ের সেঞ্চুরি ও চেতেশ্বর পূজারার সঙ্গে তার দেড়শতাধিক রানের জুটিতে। এর পর স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলির দ্রুতগতির সেঞ্চুরিতে সেই আনন্দ মাটির সঙ্গে মিশে গেছে। ভারতের স্কোরবোর্ড অনেক শক্তিশালীই হতে যাচ্ছে। কিন্তু সেটা থামাতে হলে শুক্রবারের খেলায় বাংলাদেশি বোলারদের ঘুরে দাঁড়াতে হবে। ফিল্ডিংও করতে হবে বেশ দাপটের সঙ্গে। আর এ লক্ষ্য নিয়েই হায়দরাবাদ টেস্টে ভারতকে দ্বিতীয় দিন মোকাবিলা করতে নেমেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মাত্র ২ রানে ভারতের প্রথম উইকেট পায় বাংলাদেশ। পরে পূজারা ও বিজয়ের ১৭৮ রানের জুটিতে ম্যাচে ফেরে স্বাগতিকরা। পূজারা ৮৩ রানে আউট হন দ্বিতীয় সেশনে। তৃতীয় সেশনের শুরুতে বিজয় (১০৮) সেঞ্চুরি করে উইকেট দেন। তিন সেশনে এ তিনটি উইকেটই ছিল প্রথম দিন বাংলাদেশের প্রাপ্তি। আর ফিল্ডিংয়ে সুযোগ নষ্ট হয়েছে চোখে পড়ার মতো।


*কোহলি-রাহানের ব্যাটে দুশ্চিন্তায় বাংলাদেশ

*হায়দরাবাদে দ্বিতীয় দিনের খেলা শুরু
/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান