ইনজুরিতে মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৭, ১৬:৪৩আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৬:৪৬

ইনজুরিতে মাহমুদউল্লাহ মারিও ভিল্লাভারায়েনের নেতৃত্বে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্প চলছে টাইগারদের। আর ক্যাম্প চলাকালেই কোমরের ইনজুরিতে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চোটে আক্রান্ত হওয়ার পর পরই হাসপাতালে নেওয়া হয় জাতীয় দলের এই ক্রিকেটারকে। যদিও গুরুতর কিছু নয় বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

রবিবার সকালে জিমনেশিয়ামে ওয়েট তুলতে গিয়ে কোমরে টান পড়ে রিয়াদের। তীব্র ব্যথা অনুভব করলে দ্রুতই হাসপাতালে নেওয়া হয় মাহমুদউল্লাহকে। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে সেখানে তার পিঠের এক্স-রে করা হয়। সঙ্গে এমআরআইও করানো হয়। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, মাহমুদউল্লাহর ইনজুরির মাত্রা কীরকম- সেটা জানা যাবে আগামীকাল। এ প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমআরআই রিপোর্ট দেখে গুরুতর কিছু মনে হচ্ছে না। বিশেষজ্ঞরা বিষয়টি আরও ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। ওর ইনজুরিটা কোন পর্যায়ের এই ব্যাপারে কালকে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। তবে আমাদের ধারণা সেটা গুরুতর নয়। পেশিতে খানিকটা টান লেগেছে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম