বার্সা ছাড়ার অনুমতি পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০১৭, ১৪:৫৯আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৬:৩৯

অবশেষে গুঞ্জনের শেষ হলো নেইমারকে নিয়ে। অবশেষে গুঞ্জনের শেষ হলো নেইমারকে নিয়ে। তাকে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার অনুমতি দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এমনটাই দাবি বিবিসির। বলা হচ্ছে ফরাসি ক্লাবটিতে ২২ কোটি ২০ লাখ ইউরোতে যাচ্ছেন ব্রাজিলীয় এই ফরোয়ার্ড।

বুধবার বার্সেলোনার হয়ে অনুশীলন করতেই ক্লাবে এসেছিলেন নেইমার। যদিও শেষ পর্যন্ত অনুশীলন না করে বিদায় নেন সতীর্থদের কাছ থেকে। এমনকি বার্সা কোচ এরনেস্তো ভালভারদেও তাকে অনুশীলন না করে ভবিষ্যৎ ঠিকানা নির্ধারণে বিদায়ের অনুমতি দেন।

এদিকে উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, নেইমারকে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে কিনে নিলে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে অনুযায়ী পিএসজির বিরুদ্ধে তদন্ত শুরু করবে তারা। কারও কাছ থেকে কোনও অভিযোগ না পেলেও স্বেচ্ছায় তারা এ কাজ করবে।

সান্তোস ছেড়ে নেইমার বার্সায় আসেন ২০১৩ সালে। তখন ৪৮ মিলিয়ন ইউরোতে বার্সায় এসেছিলেন ব্রাজিলীয় তারকা।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক