নেইমারের এজেন্ট এখন প্যারিসে

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০১৭, ১৭:৪১আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৭:৫৩

নেইমারের সঙ্গে তার এজেন্ট ওয়াগনার রিবেইরো ধরে রাখতে পারছে না সম্ভবত নেইমারকে। সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি’র দাবি, বুধবার অনুশীলনে এসে নাকি বার্সেলোনা সতীর্থদের ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ আবার জানিয়েছে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য দলবদলের আলোচনার অনুমতি দিয়েছে বার্সেলোনা। আনুষ্ঠানিক কোনও ঘোষণা না আসায় বার্সেলোনা সমর্থকরা হয়তো এখনও আশায় আসেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের জন্য। কিন্তু তাদের সেই আশার গুড়ে বালি নেইমারের এজেন্টের একটি পোস্টে!

না, নেইমার যে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দিচ্ছেন, তা নিশ্চিত করেননি ওয়াগনার রিবেইরো টুইটারে দেওয়া তার পোস্টে। তবে বুধবার সকালে দেওয়া পোস্টের সঙ্গে ইউরোপিয়ান মিডিয়ায় চলা গুঞ্জন মিলে যাচ্ছে একেবারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিবেইরোর পোস্টটিতে দেওয়া ছবিটি ফ্রান্সের রাজধানী প্যারিসের। তাতেই দুয়ে দুয়ে চার মেলানো সহজ হয়ে যাচ্ছে। অর্থাৎ নেইমারের এজেন্ট ইতিমধ্যে পৌঁছে গেছেন প্যারিসে। যেখানে হবে দলবদলের বিশ্বরেকর্ড গড়া আলোচনার চূড়ান্ত পর্ব।

প্যারিসের এই ছবিটিই পোস্ট করেছেন নেইমারের এজেন্ট মঙ্গলবার সন্ধ্যায় রিবেইরো একটি পোস্ট করেছিলেন টুইটারে। যেখানে বিমানবন্দরের যাত্রা তালিকার একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। অনেক গন্তব্যের মাঝে প্যারিসের নামটাও ছিল, আর লিখেছিলেন, ‘সবুজ সংকেত! কাজে যাচ্ছি!’

কাজটা যে তার ক্লাইন্ট নেইমারের দলবদলের আলোচনা, সেটা বুঝতে এখন বাকি আছে কি? মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম