দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব আল হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৬

দুদকের শুভেচ্ছাদূত সাকিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় দুদক কার্যালয়ে তিনি চুক্তিস্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে সম্পন্ন হয় আনুষ্ঠানিকতা।

দুদকের শুভেচ্ছাদূত হওয়া প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশনের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি গর্বিত। আজ থেকে দুর্নীতিমুক্ত দেশ গঠনে নতুনভাব পথচলা শুরু হলো। দুর্নীতিমুক্তভাবে দেশের উন্নয়নে আমরা সম্মিলিতভাবে কাজ করবো।’
সাকিব আরও বলেন, ‘আমার প্রচেষ্টায় একজন মানুষেরও যদি উপকার হয় অথবা একটি দুর্নীতিও যদি প্রতিরোধ করতে পারা যায়, তাহলেই নিজেকে সার্থক মনে করবো।’

সাকিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন দুদক কর্মকর্তারা। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সমাজের সব শক্তির উৎস হচ্ছে যুবসমাজ। তারা যদি সাকিব আল হাসানের মতো দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন তাহলে কার সাধ্য আছে দুর্নীতি করার?’
দুদক চেয়ারম্যানের ভাষ্য, ‘আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এই সমস্যা থেকে উত্তরণের জন্য দুর্নীতির বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করতে হবে। কতিপয় দুর্নীতিবাজের হাতে আগামী প্রজন্মের সোনালি ভবিষ্যৎ বাঁধা থাকতে পারে না। 

অনুষ্ঠান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল প্রমুখ।

/আরজে/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে