করোনাভাইরাস: ৬০০ ক্রিকেট পরিবারের পাশে কোয়াব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২০, ১৪:৫২আপডেট : ১৬ মে ২০২০, ১৪:৫২

করোনাভাইরাস: ৬০০ ক্রিকেট পরিবারের পাশে কোয়াব করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় গত মাসে সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং ক্রিকেট সংগঠকদের নিয়ে জরুরি তহবিলের আহ্বান জানিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অব বাংলাদেশ (কোয়াব)। এবার সেই তহবিল থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি।

আগামী রবিবার ‘করোনা সংকটে কোয়াবের প্রচেষ্টা’ শিরোনামে হবে এ কার্যক্রম। যেখানে দেশব্যাপী সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক, কোচ, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ডসম্যান, নেট বোলার, টিম বয়সহ ক্রিকেটসংশ্লিষ্ট যারা অসহায় অবস্থার মধ্যে আছেন, সেই মানুষদের সাহায্য প্রদান করা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠে ঢাকায় উপস্থিত ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে। এছাড়া সারা দেশে ছড়িয়ে থাকা অন্যদের জন্য মোবাইল ব্যাকিং রকেটের মাধ্যমে আর্থিক সাহায্য পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কোয়াব।

কোয়াবের এ কার্যক্রমে থাকবেন সংগঠনটির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান এবং সহ-সভাপতি ও আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার
সর্বশেষ খবর
সাভারে মেয়ের হাতে বাবা খুন: যা আছে শিফার জবানবন্দিতে
সাভারে মেয়ের হাতে বাবা খুন: যা আছে শিফার জবানবন্দিতে
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার