আইসিসির নতুন নিয়মে যে সংযোজন চান আকরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২০, ২২:১৭আপডেট : ১৬ জুন ২০২০, ২২:২৪

বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান করোনাভাইরাস পরিস্থিতিতে ক্রিকেটের কিছু প্রচলিত নিয়ম পাল্টে নতুন পাঁচটি নিয়ম চালু করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

লালা ব্যবহার নিষিদ্ধকরণ ও খেলোয়াড়দের মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে তার বিকল্প নামানোর নিয়ম দুটি যথাযথ, বৈজ্ঞানিক ও সময়োচিত বলে মন্তব্য করেছেন আকরাম। তবে আইসিসির এই পাঁচ নিয়ম ছাড়াও  আরও একটি সংযোজন চান সাবেক অধিনায়ক।

সংবাদমাধ্যমকে আকরাম বলেছেন, ‘বলার অপেক্ষা রাখে না, করোনা সংক্রমণ ঠেকাতেই ক্রিকেট বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা আনার সিদ্ধান্ত। লালা থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা থাকবে প্রচুর। কাজেই আইসিসি ভেবেচিন্তে এ তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি মনে করি পাঁচ দিনের টেস্টে যে কোনও খেলোয়াড় করোনার মহামারি ছাড়াও অন্য কোনও ফ্লু-তে আক্রান্ত হতে পারেন। ভাইরাস জ্বরে বা ইনফেকশনে আক্রান্ত হতে পারেন তিনি। যদিও এতে করোনার মতো মৃত্যুঝুঁকি নেই। তবু কিন্তু তার পক্ষে খেলা চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে যায়। কাজেই করোনার মতো সাধারণ জ্বর ও ইনফেকশনে আক্রান্ত ক্রিকেটারের বদলি খেলানোর নিয়মটিও চালু করা প্রয়োজন বলে আমি মনে করি।’

কোভিড-বদলি নিয়মের প্রশংসা করে তিনি আরও বলেছেন, ‘এতকাল শুধু মাথায় বলের আঘাতে ব্যথা পাওয়া ক্রিকেটারের বিকল্প খেলানো যেত। এখন থেকে কোনও ম্যাচে করোনা পজিটিভ ক্রিকেটারের বিকল্পও নেওয়া যাবে। এটিও আইসিসির দূরদর্শী সিদ্ধান্ত। কিন্তু নিয়মটিতে আরও একটি সংযোজন আনলে ভালো হতো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে, কারণ কী
৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে, কারণ কী
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়