ম্যান সিটি ম্যাচের আগে করোনা থাবা বসায় আর্সেনালে

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২০, ২৩:০১আপডেট : ২২ জুন ২০২০, ২৩:০২

ম্যান সিটি ম্যাচের আগে করোনা থাবা বসায় আর্সেনালে ১৭ জুন প্রিমিয়ার লিগ ফিরেছে মাঠে। করোনাভাইরাস পরবর্তী খেলা শুরুর দিনেই মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি-আর্সেনাল। ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচটির আগে কোভিড-১৯ রোগ ধরা পড়েছিল আর্সেনালের এক খেলোয়াড়ের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবির খবর, খেলোয়াড়ের নাম জানা না গেলেও আক্রান্ত খেলোয়াড়ের সঙ্গে আরও দুজনকে আইসোলেশেনে পাঠানো হয়েছে।

তিন মাস পর মাঠে ফেরে আর্সেনাল। ফেরাটা অবশ্য সুখকর হয়নি, ইতিহাদের ম্যাচটি হারে ৩-০ গোলে। দাভিদ লুইজের লাল কার্ড ও শিশুসুলভ ভুলে কঠিন একটি ম্যাচ কেটেছে গানারদের। সেই ধাক্কা কাটিয়ে ওঠার প্রস্তুতিতে তিনজন খেলোয়াড় অনুপস্থিত।

দ্য অ্যাথলেটিক ডটকম নামের এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবর, ম্যান সিটি ম্যাচের আগে আর্সেনালে করোনায় আক্রান্ত হয়েছেন একজন, কিন্তু ওই খেলোয়াড়ের কাছাকাছি থাকায় আরও দুজনকে আইসোলশনে রাখা হয়েছে।

আর্সেনাল অবশ্য আক্রান্ত কিংবা অন্য দুই খেলোয়াড়ের নাম জানায়নি। প্রিমিয়ার লিগের প্রোটোকল মেনে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এখন। এই তিনজনের করোনা পরীক্ষা ‘নেগেটিভ’ আসায় ম্যান সিটি ম্যাচের আগে অনুশীলনের অনুমতি মিলেছিল। কিন্তু পরে করোনা ধরা পড়ে একজনের।

গত মার্চে করোনা ধরা পড়েছিল আর্সেনাল কোচ মিকেল আর্তেতার। সাবেক এই মিডফিল্ডার করোনা জয় করে প্রথমবার ডাগআউটে দাঁড়ানোর আগেই পেয়েছিলেন দলে করোনার থাবা বসানোর দুঃসংবাদ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য
সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
বিএনপি নেতাদের নিয়ে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখল করছে কারা?
বিএনপি নেতাদের নিয়ে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখল করছে কারা?
নেপালে বন্যা-ভূমিধসে সংসদীয় স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
নেপালে বন্যা-ভূমিধসে সংসদীয় স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি