অনুমতি মিললে আগস্টেই তামিমদের কন্ডিশনিং ক্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২০, ১৫:৪৮ আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৫:৫৫

আগস্টেই শুরু হতে পারে তামিমদের অনুশীলন। করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে আছে দেশের ক্রিকেট। ক্রিকেটাররাও অনুশীলনে ফিরতে মরিয়া। ঈদের আগে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর একটা সম্ভাবনা তৈরি হলেও সেখান থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন পরিকল্পনা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে ঈদের পর আগস্টেই ক্রিকেটারদের মাঠে ফেরাতে চায় বিসিবি।

বিসিবির ইচ্ছা ১০ আগস্টের পরই যেন ক্রিকেটাররা মাঠে ফেরে। আর শুরুটা হবে কন্ডিশনিং ক্যাম্প দিয়ে। ফিটনেস ট্রেনিংয়ের কাজ শেষে ধীরে ধীরে শুরু হবে স্কিল অনুশীলন। নির্বাচক প্যানেল এরই মধ্যে ৩৮ জনের একটা স্কোয়াড ঠিক করে ফেলেছেন। তাদেরকে নিয়ে তিন গ্রুপে হবে ক্যাম্প। স্বাস্থ্যবিধি মেনে এক গ্রুপ কাজ করে যাওয়ার পর অন্য গ্রুপ যোগ দেবেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সোমবার দুপুরে বলেছেন, ‘আমরা এর আগেও ক্রিকেটারদের মাঠে ফেরানোর পরিকল্পনা করেছিলাম। সেজন্য বিসিবি সেভাবে মাঠ, জিম এবং অন্যান্য অবকাঠামো প্রস্তুতও করেছিল। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় আমরা পিছিয়ে যেতে বাধ্য হয়েছি। তবে এবার আমরা আরও স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটারদের মাঠে ফেরাতে চাচ্ছি। সরকার অনুমোদন দিলে আগস্টের দ্বিতীয় সপ্তাহে ফিটনেস ক্যাম্প শুরু হতে পারে। ৩৮ জনের একটি স্কোয়াড তৈরি হয়েছে। কন্ডিশনিং ক্যাম্প দিয়ে শুরু হবে তাদের যাত্রা। এরপর স্কিলের কাজ।’

ক্রিকেটারদের নিয়ে পুরোদমেই কাজ করতে চায় বিসিবি। এজন্য দেশের বাইরে থাকা কোচিং স্টাফদেরও ফেরানো হবে। জানা গেছে, কোচ রাসেল ডমিঙ্গোসহ অন্যান্য কোচিং স্টাফরাও কর্মস্থলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

তবে সবকিছু ঠিকঠাক থাকলেও বিসিবি সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষায় আছে। এ নিয়ে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে বিসিবির বৈঠকে বসারও কথা রয়েছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দিয়েছিলেন যে কিংবদন্তি
কেন ১৯৩২-৩৩ সালের ‘বডিলাইন’ সিরিজ ক্রিকেটের কালো অধ্যায়?
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
সর্বশেষ খবর
যে প্রশ্নের জবাব মেলেনি: কেন সিরিয়াল কিলার রসু খাঁর টার্গেট নম্বর ছিল ১০১
যে প্রশ্নের জবাব মেলেনি: কেন সিরিয়াল কিলার রসু খাঁর টার্গেট নম্বর ছিল ১০১
তিমি হাঙর দেখতে মালদ্বীপের যে দ্বীপে যাবেন
তিমি হাঙর দেখতে মালদ্বীপের যে দ্বীপে যাবেন
নতুন তলানিতে ইরানি রিয়াল, দরপতন রোধে যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
নতুন তলানিতে ইরানি রিয়াল, দরপতন রোধে যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
চট্টগ্রাম বন্দরের আরও দুই টার্মিনাল যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে
চট্টগ্রাম বন্দরের আরও দুই টার্মিনাল যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’