অনুশীলনে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২০, ১৮:২৭আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৮:৩২

খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে মিরাজ    -সৌজন্য ছবি করোনাভাইরাসের কারণে দেশের ক্রিকেট বন্ধ হয়ে আছে। একে একে দ্বিপাক্ষিক সিরিজ, এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের মতো ইভেন্টগুলো স্থগিত হয়ে গেছে। ক্রিকেটে বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় ক্ষতিটা বাংলাদেশরই বেশি! আর দীর্ঘ চার মাস ক্রিকেটের বাইরে থাকাটা বাংলাদেশের অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জন্য ছিল ভীষণ কষ্টের। মিরাজ মনে করেন করোনার বিদায় হবে দ্রুত এবং দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।

ষষ্ঠ দিনের মতো অনুশীলন শেষ হয়েছে। মিরপুরের পাশাপাশি দেশের অন্য ভেন্যুগুলোতে অনুশীলন করছেন ক্রিকেটাররা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শনিবার অনুশীলন করতে নেমেছেন মিরাজ। তবে সেই অনুশীলনটা ফিটনেস নির্ভরই হচ্ছে। আপাতত ফিটনেস নিয়েই কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

চার মাসের দীর্ঘ বিরতি শেষে অনুশীলনে ফিরতে পেরে দারুণ খুশি মিরাজ। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তার মাধ্যমে মিরাজ বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেকদিন পর এমন ‍সুযোগ পেয়েছি। খুবই ভালো লাগছে। আশা করি এই ক্রাইসিস দ্রুতই কেটে যাবে এবং আমরা মাঠে ফিরতে পারব।’

নিজের অনুশীলন নিয়ে মিরাজ বলেছেন, ‘বর্তমানে ফিটনেস নিয়ে কাজ করছি। কারণ শেষ তিনমাসের মতো ঘরেই বসে ছিলাম। কোনও কিছু করতে পারিনি। এখন একটা ভালো সুযোগ হয়েছে, এ জন্য চেষ্টা করছি সুযোগটা কাজে লাগিয়ে ফিটনেসের ঘাটতি পূরণ করার। ভব্যিষতে খেলা শুরু হলে যাতে ফিটনেসের কোনও ঘাটতি না থাকে।’

করোনার দিনগুলোতে ঘরে থাকার কষ্টটা ভীষণভাবেই ছুঁয়ে গেছে মিরাজকে, ‘আমরা ক্রিকেটার, আমাদের জন্য মাঠের বাইরে থাকাটা ভীষণ কঠিন এবং কষ্টের। তবে আমরা  যেহেতু পরিবারকে কখনও এতটা সময় দিতে পারিনি, এই সুযোগ পরিবারকে সময় দেওয়া গেছে। এখন আশায় আছি করোনা বিদায় হবে। আমাদের কতগুলো সিরিজ স্থগিত হয়ে গেছে। সবমিলিয়ে ক্রিকেটের বেশ ক্ষতি হয়ে যাচ্ছে, আশা করি সবকিছু কাটিয়ে দ্রুতই আমরা ক্রিকেটে ফিরতে পারবো।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
বিশ্ববিদ্যালয়ে জলবায়ু রিপোর্টিং কোর্স চালুর প্রস্তুতি
বিশ্ববিদ্যালয়ে জলবায়ু রিপোর্টিং কোর্স চালুর প্রস্তুতি
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি