নেইমারের সঙ্গে ১৫ বছরের সম্পর্ক ছিন্ন করেছে নাইকি

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২০, ১৪:৫৯আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৪:৫৯

নেইমার। নেইমারের সঙ্গে নাইকির সম্পর্কটা খুব ঘনিষ্ঠ। সেই ১৩ বছর বয়সে শিশু প্রতিভা’ মেনেই তার সঙ্গে চুক্তি করেছিল বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা এই প্রতিষ্ঠান। অথচ ১৫ বছরের সেই সম্পর্কের ইতি টেনে দিয়েছে নাইকি!

যুক্তরাষ্ট্রভিত্তিক এই ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানের মুখপাত্র জশ বেনেডেক জানিয়েছেন, আমি নিশ্চিত করছি, নেইমার এখন আর নাইকির অ্যাথলেট নন।’ 

হঠাৎ কী এমন হলো যে দীর্ঘ দিনের সম্পর্কটা ছিন্ন করতে বাধ্য হলো নাইকি? কেউ কেউ বলছে, নেইমার নাকি নাইকির জার্মান প্রতিদ্বন্দ্বী পিউমার সঙ্গে চুক্তি করার জন্য আলোচনা করছিলেন।

তবে ব্রাজিলিয়ান পত্রিকা ইউওএল জানিয়েছে, নতুন চুক্তিতে নেইমারকে কী পরিমাণ অর্থ দেওয়া হবে, সেই বিষয়েই সমঝোতায় আসতে পারেনি কোনও পক্ষ। জানা গেছে, চুক্তি নিয়ে কয়েক মাস ধরেই দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল। অবশ্য এর কারণও ছিল। নেইমারের সঙ্গে তাদের সর্বশেষ চুক্তিটি ছিল ১১ বছরের পুরনো। যেটি শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে। আর এই চুক্তিটি ছিল ১০৫ মিলিয়ন ডলারের।  এদিকে নেইমারের সঙ্গে যে চুক্তিটা হচ্ছেই, এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পিউমা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব গণতন্ত্র দিবস আজ: অংশগ্রহণমূলক গণতন্ত্রের আহ্বান জাতিসংঘের
বিশ্ব গণতন্ত্র দিবস আজ: অংশগ্রহণমূলক গণতন্ত্রের আহ্বান জাতিসংঘের
ফিফা আসিয়ান কাপের ক্যাম্পে ফিরতে পেরে খুশি যুক্তরাষ্ট্রপ্রবাসী জায়ান
ফিফা আসিয়ান কাপের ক্যাম্পে ফিরতে পেরে খুশি যুক্তরাষ্ট্রপ্রবাসী জায়ান
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ অন্যদেরও ফেরত চাইবে সরকার: ডা. জাহেদ
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ অন্যদেরও ফেরত চাইবে সরকার: ডা. জাহেদ
‘আজই আপনার শেষ কর্মদিবস’, ভোরে ইমেইল পাঠিয়ে ওরাকল কর্মীদের ছাঁটাই
‘আজই আপনার শেষ কর্মদিবস’, ভোরে ইমেইল পাঠিয়ে ওরাকল কর্মীদের ছাঁটাই
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান