অপ্রত্যাশিত ফল হওয়ায় দুঃখিত জিকো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২০, ০২:২২ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০২:২৮

কাতার ম্যাচে গোলবারের নিচে জিকো অভিজ্ঞ গোলকিপার আশরাফুল ইসলাম রানার জায়গায় তরুণ আনিসুর রহমান জিকোকে একাদশে নামিয়ে একটা চমকই দিয়েছেন কোচ জেমি ডে।  বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে শক্তিশালী কাতারের বিপক্ষে মাঠে নেমে  জিকোও চমকে দিয়েছেন তার অসাধারণ নৈপুন্যে।

দুর্দান্ত খেলেছেন বসুন্ধরা কিংসের গোলকিপার। বাঁয়ে কিংবা ডানে বাজ পাখির মতো ঝাঁপিয়ে রুখে দিয়েছেন একের পর এক কাতারিদের প্রচেষ্টা। তারপরেও দলের ৫ গোলে হার এড়াতে পারেননি। তবে এই অপ্রত্যাশিত হারে কক্সবাজার থেকে উঠে আসা এই তরুণ দুঃখপ্রকাশ করেছেন। এটা ছিল জাতীয় দলের হয়ে জিকোর দ্বিতীয় ম্যাচ। এর আগে গত নভেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে তেকাঠির নিচে দাঁড়িয়েছিলেন তিনি।

কাতারের মতো দল তারওপর বিশ্বকাপ বাছাই। দুটোই তার জন্য নতুন অভিজ্ঞতা। যেভাবে গোলবার আগলেছেন তাতে করে দলকে পাঁচের বেশি গোল হজম করতে দেননি। তার সেভগুলো ছিল দেখার মতো। সেই সেভগুলো না হলে হয়তো বাংলাদেশের আরও বড় ব্যবধানে পরাজয় রোখা কঠিনই হতো।

 শুক্রবার ম্যাচ শেষে এই গোলকিপার নিজের ফেসবুক পেজে লিখেছেন,‘জাতীয় দলের হয়ে এটা আমার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা। এই ম্যাচ থেকে আমি বড় শিক্ষা অর্জন করেছি। তবে আমি এ ম্যাচে অপ্রত্যাশিত হারের জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি।’ 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝাল-মিষ্টি স্বাদের মুচমুচে চিলি ফুলকপি
ঝাল-মিষ্টি স্বাদের মুচমুচে চিলি ফুলকপি
রোনালদোকে ঘিরে বিতর্ক, মুখ খুললেন ব্রুনো
রোনালদোকে ঘিরে বিতর্ক, মুখ খুললেন ব্রুনো
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?