রকিবুল হাসানের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৬, ১৭:০৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৮:৩৭

রকিবুল হাসান গত বছরের ১২ ডিসেম্বর বিপিএলে ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের এলিমিনেটর ম্যাচে টস বিতর্কের ঘটনায় ক্রিকেটের সব ধরণের কার্যক্রম থেকে রকিবুল হাসানের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ শনিবার ডিসিপ্লিনারি কমিটির সভা শেষে রকিবুলের সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিসিবি। মূলত ক্ষমা চাওয়ায় কারণেই প্রায় তিন মাসের বেশি সময় পর তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন: ক্রিকেটে আজীবন নিষিদ্ধ বরিশাল বুলসের মালিক

ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের এলিমিনেটর ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল ঢাকা। টস নিয়ে তখন প্রশ্ন ওঠেনি। কিন্তু পরে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ৭১’ টসের ফল নিয়ে সংশয় প্রকাশ করে একটি প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদনটি দেখে মনে হয়, টসের মুদ্রাটি তোলার সময় সেটি উল্টে দিয়ে টসের ফলও উল্টে দিয়েছিলেন রকিবুল হাসান।
ওই সময় এক সাক্ষাৎকারে ওই ম্যাচের ম্যাচ রেফারির দায়িত্বে থাকা রকিবুল হাসান বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। যে কারণে সাময়িক নিষিদ্ধ করা হয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে।

/আরআই/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের