রহস্য হয়েই আছেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৬, ২৩:৪৩আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ০০:০১

রহস্য হয়েই আছেন মুস্তাফিজ এ নিয়ে আইপিএলে চারটি ম্যাচ খেললেন মুস্তাফিজুর রহমান। তাকে নিয়ে প্রতিপক্ষ দলগুলোর গবেষণা-বিশ্লেষণ চলছে ব্যাপক। তারপরও মুস্তাফিজকে বুঝে উঠতে পারছেন না ব্যাটসম্যানরা। বরাবরের মতো রহস্য হয়েই আছেন মুস্তাফিজ।

আজ গুজরাটের বিপক্ষেও উজ্জ্বল ছিলেন তিনি। মুখোমুখি হয়েছিলেন কিউই ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামের। প্রথম বলই অফ কাটার; বিভ্রান্ত ম্যাককালাম। ওভারের পঞ্চম বলে আবারও একইরকম বিব্রতকর অভিজ্ঞতা নিউজিল্যান্ডের এই বিস্ফোরক ব্যাটসম্যানের। প্রথম দেখাতেই ম্যাককালামকে জাত চিনিয়ে দিলেন মুস্তাফিজ।

এই ম্যাচে মুস্তাফিজ চার ওভার বল করে মাত্র ১৯ রান খরচ করে এক উইকেট নিয়েছেন। ব্যক্তিগত তৃতীয় ওভারের পঞ্চম বলে রবীন্দ্র জাদেজাকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন কাটার-মাস্টার। প্রথম ওভারে মাত্র দুই রান খরচ করেন। দ্বিতীয় ওভারে দিয়েছেন ৯ রান। আর তৃতীয় ও চতুর্থ ওভারে চার রান করে দিয়ে দলের অন্যতম সেরা পারফর্মার তিনি।

সাতক্ষীরার এই বোলিং সেনসেশন আইপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন। উইকেট সংগ্রহে এখন তিনি ষষ্ঠ স্থানে।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী