ডোপিংয়ে তৃতীয় ভারত!

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৬, ১৪:৩৬আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৪:৫৯

তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত। সম্প্রতি ডোপিংয়ের শীর্ষে থাকা দেশের তালিকা প্রকাশ করেছে ‘দ্য ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি’ (ওয়াডা)। আর সেই তালিকায় রয়েছে চমক! সেখানে তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত। আর শীর্ষে রয়েছে রাশিয়া ও ইতালি।

২০১৪ সালে ১০৯টি দেশের বিভিন্ন ৮৩টি ক্রীড়াক্ষেত্রে ওয়াডা তাদের গবেষণা চালায়। এতে বলা হয়, অ্যাথলেটদের পাশাপাশি কুস্তিতে সবচেয়ে বেশি খেলোয়াড়রা ডোপ টেস্টে পজিটিভ বলে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া রয়েছে জুডো, বক্সিং, শ্যুটিং ও সফট টেনিস।

হিসেব অনুযায়ী রাশিয়ার ১৪৮ জন অ্যাথলেট ডোপিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এরই ধারাবাহিকতায় ব্রাজিলে অনুষ্ঠিত রিও অলিম্পিকে রাশিয়ান অ্যাথলেটদের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ তালিকায় থাকা ইতালির ১২৩ জন অ্যাথলেট ডোপিং করেছেন। তৃতীয় স্থানে থাকা ভারতের ৯৬ জন খেলোয়াড় ডোপিংয়ে অভিযুক্ত হয়েছেন। এরমধ্যে ৭৯ জন অ্যাথলেট প্রতিযোগিতায় লড়তে গিয়ে ডোপিংয়ে সরাসরি অভিযুক্ত হন। বাকি ১৩জন অ্যাথলেট প্রতিযোগিতার বাইরে অভিযুক্ত হন৷ ৯৬ জনের মধ্যে ৫৬ জন পুরুষ ও ২৩ জন মহিলা অ্যাথলেট রয়েছেন বলে জানায় ওয়াডা।

ডোপিংয়ের এই তালিকায় ভারতের পর শীর্ষ দশে রয়েছে বেলজিয়াম, ফ্রান্স, তুরস্ক, অস্ট্রেলিয়া, চীন, ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম