প্রিমিয়ার ভলিবল লিগে চ্যাম্পিয়ন তিতাস ক্লাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৬, ২০:২৫আপডেট : ২৯ মে ২০১৬, ২০:২৮

প্রিমিয়ার ভলিবল লিগে চ্যাম্পিয়ন তিতাস ক্লাব ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে তিতাস ক্লাব।
আজ রবিবার পল্টনে ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের শেষ ম্যাচে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ৩০-২৮, ২৭-২৫ ও ২৫-২০ পয়েন্টে (৩-০ সেটে) হারিয়ে চ্যাম্পিয়ন হয় তিতাস ক্লাব। লিগে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

এবারের লিগে সেরা ডিফেন্ডার হন তিতাসের সুজন, সেটার বিজিবি’র জিল্লুর এবং যৌথভাবে সেরা অ্যাটাকার হন তিতাস ক্লাবের আল জাবির ও লিংকন সোহেল।

শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষক অতিরিক্ত ব্যবস্থপনা পরিচালক বদিউল আলম এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি তাবিউর রহমান পালোয়ান, মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক অ্যাড. ফজলে রাব্বি বাবুল, আজিজুর রহমান এবং লিগ কমিটির সেক্রেটারি মো. সিরাজুল ইসলামসহ অন্যান্যরা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম