পূর্বাচলে অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে

রায়হান মাহমুদ
০২ জুন ২০১৬, ১৯:৪৭আপডেট : ০২ জুন ২০১৬, ১৯:৫৫

সংসদে অর্থমন্ত্রী রাজধানী ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করবে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেন, 'স্পোর্টস কমপ্লেক্সের মূল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হবে ৫০ হাজার। প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে কর্মসংস্থানসহ ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার হবে। অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে। প্রকল্পের সুফল পাবে সকল পর্যায়ের জনগণ।'
তিনি আরও বলেন, 'দেশি-বিদেশি সবার কাছেই স্থাপনাগুলো বিশেষভাবে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন স্থান হিসেবে সমাদৃত হবে। এ জন্য আমাদের ৭০ একর জমি ক্রয় করতে হবে। এ এলাকাকে জাতীয় যোগাযোগ ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। প্রকল্পের ব্যয় পরবর্তীতে জানানো হবে এবং আশা করছি ২০১৮ সালে এ প্রকল্পটি সম্পন্ন হবে।'

এ ছাড়া ক্রীড়া প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন অর্থমন্ত্রী বলেন, 'ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রমের জন্য ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।'

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী