সিদ্দিকুরের ভাগ্য নির্ধারণ মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৬, ২০:৩৩আপডেট : ১১ জুলাই ২০১৬, ২০:৩৮

সিদ্দিকুর রহমান। বাংলাদেশের গলফ তারকা সিদ্দিকুর রহমানের রিও অলিম্পিক গেমসে খেলার ভাগ্য নির্ধারিত হবে কাল মঙ্গলবার।

১৯০৪ সালের পর আবার অলিম্পিক গেমসে ডিসিপ্লিন হিসেবে অন্তর্ভুক্ত হওয়া গলফে সিদ্দিকুর খেলতে পারবেন কিনা তা জানার জন্য আন্তর্জাতিক গলফ ফেডারেশনের চূড়ান্ত র‌্যাংকিংয়ের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আন্তর্জাতিক গলফ ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী র‌্যাংকিংয়ের ৫৯ জন গলফার রিও অলিম্পিক গেমসে খেলার সুযোগ পাবেন। ১১ জুলাই শীর্ষ ১৫ জনের স্থান চূড়ান্ত হবে। শীর্ষ ১৫-তে কোনও দেশ থেকে চারজনের বেশি খেলোয়াড় সুযোগ পাবেন না। বাকি ৪৪ জনের মাঝে এবার শুরু হবে পরবর্তী স্থানগুলো পূরণ করার পালা। এখানে আবার প্রতি দেশ থেকে দুই জনের বেশি সুযোগ পাবেন না অর্থাৎ কোনও দেশের যদি তিনজন গলফার এ তালিকার মধ্যে থাকেন তবে তৃতীয় র‌্যাংকিংয়ের গেলফার বাদ পড়ে যাবেন। সুযোগ পাবেন অন্য দেশের গলফার।

আজ পর্যন্ত সিদ্দিকুরের বিশ্বর‌্যাংকিং ছিল ৫৩। সে ক্ষেত্রে কাঁটায় কাঁটায় ঝুলছে তার ভাগ্য। তবে সিদ্দিকুরের জন্য অন্য পথও খোলা আছে। দেশভিত্তিক বণ্টনের পর অলিম্পিক মুভমেন্ট অব্যাহত আছে এমন মহাদেশগুলোর জন্য রয়েছে একটি করে টিকিট। শীর্ষ ৫৯-এ এশিয়ার গলফার রয়েছেন ১৩ জন। এর মাঝে কোরিয়ার বিয়ং হুন আনের র‌্যাংকিং ১০, থাইল্যান্ডের তংচান জাইদির ১১, কোরয়িার কে টি কিমের ১২, থাইল্যান্ডের কিরাদেচ আপিভারমাতের ১৮, ভারতের অনির্বান লাহিড়ির ২১, ফিলিপাইনের মিগুয়ের তাউবেনার ৩৭, চীনের হাও তং লির ৩৮, ভারতের এস চৌরাশিয়ার ৪৫, মালয়েশিয়ার ড্যানি চিয়ার ৪৬। এরাই র‌্যাংকিংয়ে সিদ্দিকুরের চেয়ে এগিয়ে বাকি তিনজন সিদ্দিকুরের পেছনে আছেন। এশিয়ানরা যদি নিজ র‌্যাংকিংয়ের সুবাদে যোগ্যতা অর্জন করেন তাহলেও সিদ্দিকুরের দ্বার খোলা থাকবে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম