রিও অলিম্পিকে নারী অ্যাথলেট পাঠাচ্ছে সৌদি আরব

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৬, ১৫:২১আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৫:২১

রিও অলিম্পিকে নারী অ্যাথলেট পাঠাচ্ছে সৌদি আরব রিও অলিম্পিক গেমসে চারজন নারী অ্যাথলেট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি অলিম্পিক কমিটি। আগামী ৫ আগস্ট শুরু হতে যাওয়া রিও অলিম্পিকে সৌদি আরবের প্রতিনিধিত্ব করা চার নারী অ্যাথলেট হলেন সারা আল-আত্তার, লুবনা আল-ওমাইর, কারিমান আবু আল-জাদাইল ও ওজুদ ফাহমি।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিক গেমসে সৌদি আরবের নারী অ্যাথলেটরা অংশগ্রহণ করছেন। এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে অংশ নিয়ে ইতিহাস রচনা করেছিল দেশটির নারী অ্যাথলেটরা।

এবার সৌদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল অলিম্পিক দলে শুধু সাতজন পুরুষ অ্যাথলেট থাকবে। সে অনুযায়ী পুরুষদের দল ঘোষণাও করা হয়। এরপরই রিও অলিম্পিকে চার নারীদের একটি দল পাঠানোর ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। চারজন নারীই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন। রিও অলিম্পিকে নারী অ্যাথলেট পাঠাচ্ছে সৌদি আরব

মুসলিম অধ্যুষিত দেশটিতে নারীদের ওপর বিভিন্ন বিষয়েই বিধি-নিষেধ আরোপিত আছে। এমনকি দেশটিতে নারীদের গাড়ি চালানোও নিষিদ্ধ। ফলে রিও অলিম্পিকে নারীদের দল পাঠানোকে অনেকেই প্রশংসার চোখে দেখছে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের