বোল্টের সঙ্গে ছবি তুলতে চান মেজবাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৬, ২০:১০আপডেট : ১৯ জুলাই ২০১৬, ২০:১৪

দ্রুততম মানব মেজবাহ ও দ্রুততম মানবী শিরিন অবশেষে রিও অলিম্পিকে যাচ্ছেন দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ ও মানবী শিরিন আক্তার। অনিশ্চয়তা কাটাতে অনুশীলনে মনোনিবেশ করছেন নৌবাহিনীর এই দুই অ্যাথলেট।

গত ১৪ জুলাই ওয়াইল্ড কার্ড না পাওয়ায় হতাশা গ্রাস করেছিল ২০১৩ সাল থেকে টানা চারবারের দ্রুততম মানব (তিনটি জাতীয় ও একটি সামার মিট) মেজবাহ আহমেদকে। তিনি বলেন, '১৪ জুলাই ওয়াইর্ল্ড কার্ড না আসায় অনেকটাই হতাশ হয়ে পড়েছিলাম। এত কষ্ট করেও কি অলিম্পিকে খেলতে পারবো না? তবে সোমবার রাত সাড়ে বারোটায় শিরিনের কাছ থেকে খবরটি পাই। তখনি যেন বুকের উপর থেকে সেই কষ্টের পাথরটি নেমে গেল।'

বাগেরহাটের চিতলমারীর এই অ্যাথলেট এখন ব্রাজিলের ট্র্যাকে দৌঁড়ানোর অপেক্ষায়। ব্রাজিল খুবই প্রিয় নাম দেশসেরা এই অ্যাথলেটের কাছে। মেসবাহ বলেন, 'বিশ্বকাপ ফুটবলে আমি ব্রাজিলের সমর্থক। সেই ব্রাজিলের ট্র্যাকেই খেলতে যাবো। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। তবে এবার রিওতে আরেকটি স্বপ্ন থাকবে আমার। উসাইন বোল্টের সঙ্গে ছবি তোলা। আসলে অলিম্পিকে খেলাটা একটি স্বপ্নের মতো। সেই স্বপ্ন পূরন হচ্ছে। আমার সঙ্গে মা-বাবাও খুব খুশি।'

অলিম্পিকে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে মেসবাহ বলেন, 'আমার সেরা টাইমিং ১০.৭২ সেকেন্ড। এবার যদি ১০.৭০ সেকেন্ডও করতে পারি, তাহলেই অনেক কিছু পেয়েছি বলেই মনে করবো।'

শিরিন বলেন, ‘ব্রাজিল গিয়ে ট্র্যাকে দৌড়ানোর সুপ্ত বাসনাটা অনেক আগে থেকেই ছিল আমার মনে। তাই এটাই আমার শেষ, এমনটা ভেবেই দৌড়াবো। যদিও এক সময় আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু সোমবার রাতে যখন ঘুমাতে যাচ্ছিলাম, ঠিক তখনি স্যার (ইব্রাহিম চেঙ্গিস) আমাকে ফোন দিয়ে খবরটা জানান। একবার মনে হচ্ছিল ঘুমিয়ে স্বপ্ন দেখছি। কিন্তু নিজের হাতেই চিমটি কেটে দেখলাম না সত্যি।’

স্বপ্নের অলিম্পিকে সুযোগ পেয়ে নিজের পারফরম্যান্সেরও উন্নতি ঘটাতে চান শিরিন। তার কথায়, ‘গৌহাটি এসএ গেমসে আমার স্কোর ছিল ১১.৯৯ সেকেন্ড। সেটা অলিম্পিকে যদি ১১.৩৫ করতে পারি, তাহলেই ভাববো কিছু অর্জন করতে পেরেছি।'

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসও দারূণ খুশি। তিনি বলেন, 'অনেকটাই হতাশ হয়ে পড়েছিলাম। এরপরও কোনও খবর দিতে পারছিল না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। শেষে শনিবার রাতে আমি সরাসরি আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিক ফেডারেশনের (আইএএএফ) যোগাযোগ করি। সভাপতি সেবাস্তিয়ান গো'র কাছে চিঠি পাঠাই। যার ফল হিসেবে এই দু’টি ওয়াইল্ড কার্ড পেলাম।'

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের