ইনজুরি শঙ্কা উড়িয়ে লন্ডন ২০০ মিটারে চ্যাম্পিয়ন বোল্ট

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ১৪:৪২আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৫:২৩

উসাইন বোল্ট চোটের কারণে গতিদানব উসাইন বোল্ট রিও অলিম্পিকে খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সে শঙ্কাকে দূরে ঠেলে লন্ডনে অ্যানিভার্সারি গেমসের ২০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। ২০০ মিটার দৌড় ১৯.৮৯ সেকেন্ডে শেষ করে জিতেছেন তিনি।

লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে গত শুক্রবার ২০০ মিটার শেষ করতে বোল্ট সময় নেন ১৯.৮৯ সেকেন্ড। দ্বিতীয় স্থানে থাকা পানামার আলোন্সো অ্যাডওয়ার্ডের চেয়ে ০.১৫ সেকেন্ড এগিয়ে থেকে দৌড় শেষ করেন জ্যামাইকার এই স্প্রিন্টার। ২০০৯ সালে ১৯.১৯ সেকেন্ডে দৌড় শেষ করে ২০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ড গড়েন বোল্ট। তবে ২০০ মিটারে এ বছরের সেরা টাইমিং (১৯.৭৪ সেকেন্ড) যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার লাশন মেরিটের।

জাতীয় ট্রায়ালে ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডে হ্যামস্ট্রিং পেশিতে চোট পেয়েছিলেন বোল্ট। সেমিফাইনাল জয়ের পর নিজেকে সরিয়েও নিয়েছিলেন তিনি। চোটের শঙ্কা থাকার পরও তাকে রাখা হয় জ্যামাইকার অলিম্পিক দলে। বোল্টের ফিটনেস নিয়ে শঙ্কা দূর হয়ে গেল তার লন্ডনের পারফরম্যান্সে।

বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক এবারে আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রাজিল। আর গত দু’বারের মতো এবারের আসরেও সবচেয়ে বড় তারকা খ্যাতি নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন শীর্ষ এ স্প্রিন্টার। বোল্ট এখন পর্যন্ত অংশগ্রহণ করা অলিম্পিকের কোনও ইভেন্টে স্বর্ণ ছাড়া ফেরত আসেননি। বেইজিংয়ে সর্বপ্রথম ২০০৮ সালে নিজের প্রিয় ইভেন্ট ১০০ মিটারসহ ২০০ ও ৪০০ মিটার রিলেতে স্বর্ণ জেতেন। আর পরেরবার লন্ডন অলিম্পিকেও তিনটি ইভেন্টে স্বর্ণ জেতেন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী