ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৬, ১৮:২৩আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৯:১৯

শুরু হয়েছে প্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট। আজ রবিবার উদ্বোধনী দিনে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৭টি খেলা অনুষ্ঠিত হয়।

প্রথম ম্যাচে এটিএন নিউজ ৪-২ গোলে দ্য রিপোর্টকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন এটিএন নিউজের খায়রুজ্জামান। দ্বিতীয় ম্যাচে ইনকিলাব ৫-১ গোলে কালবেলাকে পরাজিত করে। বিজয়ী দলের রবিউল ইসলাম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

তৃতীয় ম্যাচে বাংলামেইল ৩-২ গোলে চ্যানেল আইকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বাংলামেইলের আলাউদ্দিন। চুতর্থ ম্যাচে দৈনিক ইত্তেফাক ৪-০ গোলে দৈনিক করতোয়াকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন ইত্তেফাকের আহসান হাবীব রাসেল।

পঞ্চম ম্যাচে জিটিভি ৭-১ গোলে নয়াদিগন্তকে পারাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন জিটিভির আল আমিন সবুজ। পরের ম্যাচে যমুনা টিভি ৬-৩ গোলে রেডিও টুডেকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন নাহিয়ান বিন জসিম (যমুনা টিভি)।

দিনের শেষ ম্যাচে আরটিভি ৬-০ গোলের ব্যবধানে আমাদের অর্থনীতিকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের রকিব মানিক। 

সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, এমপি। ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমডি রফিকুল ইসলাম (অ্যাসিসটেন্ট অপারেশন ম্যানেজার, প্রাণ ফুডস লি.), মো. রায়হান আহমেদ (অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার, প্রাণ ফুডস লি.) ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম